Stone Pelting at Indian High commission office (Bangladesh News Update)
Bengal liberty Desk, ২১ ডিসেম্বর: ইনকিলাব মঞ্চের মুখপাত্র তথা জুলাই আন্দোলনের প্রথম সারির অন্যতম নেতা শরিফ ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুর পর গত বৃহস্পতিবার রাত থেকে নতুন করে উত্তপ্ত হয় বাংলাদেশ (Bangladesh News Update)। রাস্তায় তাণ্ডব, পাথরবৃষ্টি, অগ্নিকাণ্ড। ভারতীয় সহকারী হাই কমিশনের বাইরে বিক্ষোভ, চলে পাথরবৃষ্টি। দেশজুড়ে অশান্তি ও বিক্ষোভের জেরে এ বার বাংলাদেশের সিলেটে অবস্থিত ভারতীয় উপদূতাবাস এবং ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করল মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) অন্তর্বর্তী সরকার।

নিরাপত্তা জোরদার বাংলাদেশে (Bangladesh News Update)
গত শুক্রবার থেকেই বাংলাদেশের সিলেটে ভারতের সহকারী হাই কমিশনের দফতর এবং ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলামকে উদ্ধৃত করে শনিবার বাংলাদেশের সংবাদমাধ্যম ‘ঢাকা ট্রিবিউন’ জানিয়েছে, “কোনও তৃতীয় পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অশান্তি ছড়াতে না পারে, তা নিশ্চিত করার জন্যই বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে ওই অঞ্চলে।” বাংলাদেশ পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল থেকে সিলেটের ভারতীয় উপদূতাবাসের পাশাপাশি সহকারী হাই কমিশনারের বাসভবন এবং ভিসা আবেদন কেন্দ্রেও কড়া প্রহরা রয়েছে।
সতর্ক বাংলাদেশের নিরাপত্তাবাহিনী
হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গত বৃহস্পতিবার রাত থেকে বিভিন্ন এলাকায় ভারতের উপদূতাবাস ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করে ‘গণ অধিকার পরিষদ’। চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবন লক্ষ্য করে পাথর ছোড়া হয়। উত্তেজনা ছড়ায় খুলনা, রাজশাহী, ঢাকায়। সিলেটে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে অবস্থানে বসে ইনকিলাব মঞ্চ। ওঠে ভারতবিরোধী নানা স্লোগান। এর পর থেকেই সতর্কতা গ্রহণ করে বাংলাদেশের নিরাপত্তাবাহিনী। কোনও ব্যক্তি বা গোষ্ঠী যাতে এই সুযোগে কোনও প্ররোচনামূলক কাজ না করতে পারেন, সে জন্য আগেভাগেই ওই সব অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
