South Africa shooting
Bengal liberty Desk, ২১ ডিসেম্বর, কলকাতা:উৎসবের মরশুমে ফের বইল রক্তগঙ্গা। বন্দুকবাজের হামলায় প্রাণ গেল অন্তত ১০ জনের। আহত একাধিক। সিডনির বন্ডি বিচের ভয়াবহ হত্যাকান্ডের স্মৃতি ফিরল দক্ষিণ আফ্রিকায়। এবার আফ্রিকার জোহানেসবার্গের কাছে বেকার্সডেলে হামলা চালায় আততায়ীরা (South Africa shooting)। পুলিশ জানিয়েছেন,এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার বন্দুকবাজের হামলা হল দক্ষিণ আফ্রিকায়।
ঘটনার বৃত্তান্ত (South Africa shooting)
সূত্রের খবর,জোহানেসবার্গ শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকার্সডাল এলাকায় ঘটনাটি ঘটে। মূলত, যে জায়গায় হামলা চলেছে, তার কাছেই একাধিক সোনার খনি রয়েছে। রবিবার সকালে একটি পানশালার বাইরে আচমকা হামলা চালায় একদল বন্দুকধারী আততায়ী। সেই সময় বারে অনেকেই উপস্থিত ছিলেন বলেই জানা গেছে। আচমকাই সেখানে ঢোকে বন্দুকবাজরা।এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

পুলিশ সূত্রে খবর, প্রকাশ্য রাস্তায় একদল অজ্ঞাতপরিচয় বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন অনেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্তত ১০ জনের। আহত হয়েছেন একাধিক। পুলিশ তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
ঘটনার পরই পালিয়ে যায় আততায়ীরা। এই ঘটনার সাথে কারা যুক্ত আছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ (South Africa shooting)। আততায়ীদের খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ। হামলার পিছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও জানা যায়নি। অভিযুক্তদেরও এখনও চিহ্নিত করা যায়নি। ওই বার ও আশেপাশের জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ওই জায়গায় বেআইনিভাবে মদ বিক্রি করা হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, নিহতদের মধ্যে রয়েছেন এক অ্যাপক্যাব চালক।
প্রসঙ্গত,বারংবার ফিরে আসছে অস্ট্রেলিয়ার সিডনির ঘটনা। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে ইহুদিদের হনুক্কাহ্ উৎসবে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়ে ১৫ জনকে খুন করে দুই আততায়ী। সেই ঘটনার রেষ কাটতে না কাটতেই দক্ষিণ আফ্রিকাতেও একই ধাঁচের ঘটনা ঘটল। গত ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হস্টেলে বন্দুকধারীদের হামলায় তিন বছরের এক শিশু-সহ ১২ জনের মৃত্যু হয়েছিল।
