Relief in Air Travel
Bengal Liberty: ভয়াবহ বিপদের মুখে পড়েও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া (Air India)-র একটি যাত্রীবাহী বিমান। ২২ ডিসেম্বর ভোররাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Indira Gandhi International Airport, Delhi) থেকে উড়েছিল AI887 দিল্লি-মুম্বই ফ্লাইট। বিমানটি ছিল বোয়িং ৭৭৭-৩৩৭ ইআর।

ভোর ৩টে ২০ মিনিট নাগাদ টেক-অফের কিছুক্ষণ পরই পাইলট লক্ষ্য করেন, বিমানের ডানদিকের ২ নম্বর ইঞ্জিনে তেলের চাপ অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই তেলের চাপ শূন্যতে নেমে আসে (Oil Pressure Dropped to Zero)। পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলটরা সঙ্গে সঙ্গে স্ট্যান্ডার্ড এমার্জেন্সি প্রক্রিয়া মেনে বিমানটিকে ফের দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।
সূত্রের খবর, বিমানটি নিরাপদভাবেই অবতরণ করেছে বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সুস্থ রয়েছেন। কেউ আহত হননি (No Injuries Reported)।
বিশেষজ্ঞদের মতে, বিমানের ইঞ্জিনে তেলের চাপ কমে যাওয়া (Low Engine Oil Pressure) অত্যন্ত বিপজ্জনক। এই তেলের মাধ্যমেই ইঞ্জিন ঠান্ডা থাকে এবং স্বাভাবিকভাবে কাজ করে। তেলের চাপ কমলে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যেতে পারে এবং ইঞ্জিন ফেল বা আগুন লাগার সম্ভাবনাও থাকে।
Air India-র স্টেটমেন্ট
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানান,“২২ ডিসেম্বর দিল্লি থেকে মুম্বইগামী AI887 ফ্লাইট টেক-অফের কিছুক্ষণের মধ্যেই একটি প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ে। পরিস্থিতি বিবেচনা করে বিমানটিকে নিরাপদে ফিরিয়ে আনা হয়।” এছাড়াও বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে বিমানটির কারিগরি পরীক্ষা চলছে। সব দিক থেকে ছাড়পত্র (Clearance) পেলেই বিমানটি আবার পরিষেবায় ফিরবে।
