Actor Ashish Vidyarthi in road accident
Bengal Liberty ৩ জানুয়ারি, কলকাতা: নতুন বছরের শুরু মানেই বিনোদনের নতুন ঢেউ। জানুয়ারি পড়তেই একের পর এক ছবি ও সিরিজে ভরে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মগুলো। কোর্টরুম ড্রামা, টানটান থ্রিলার, রোমান্টিক গল্প থেকে অনুপ্রেরণামূলক স্পোর্টস সিরিজ, সব রকম স্বাদের কনটেন্ট নিয়েই হাজির ২০২৬-এর শুরু। দেখে নিন এই মুহূর্তে ওটিটিতে মুক্তিপ্রাপ্ত উল্লেখযোগ্য কনটেন্টগুলোর লিস্ট।
১. হক (নেটফ্লিক্স) OTT
নারী অধিকার ও ন্যায়বিচারকে কেন্দ্র করে তৈরি শক্তিশালী এই কোর্টরুম ড্রামা অনুপ্রাণিত ঐতিহাসিক এক মামলার রায় থেকে। শাজিয়া বানো চরিত্রে ইয়ামি গৌতম ধর-এর আইনি লড়াই গোটা সমাজ ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। সুপর্ণ ভার্মার পরিচালনায় ইমরান হাশমি ও শিবা চাড্ডার অভিনয় ছবিটিকে আরও গভীরতা দিয়েছে। বাস্তবধর্মী সামাজিক নাটক যাঁদের পছন্দ, তাঁদের জন্য অবশ্যদর্শন।
২. ব্লু মুন (বুকমাইশো স্ট্রিম) OTT
রিচার্ড লিংকলেটারের পরিচালনায় তৈরি এই বায়োপিক-ঘেঁষা ড্রামা সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ। কিংবদন্তি গীতিকার লরেঞ্জ হার্টের ভূমিকায় ইথান হক। ১৯৪৩ সালের এক সন্ধ্যায় নিজের ব্যর্থতা, ভেঙে যাওয়া আত্মবিশ্বাস ও হারিয়ে যাওয়া খ্যাতির মুখোমুখি হন তিনি। আবেগ ও স্মৃতির মেলবন্ধনে গড়ে ওঠা ছবিটি ইতিমধ্যেই গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছে।
৩. রান অ্যাওয়ে (নেটফ্লিক্স) OTT
হারলান কোবেনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি এই থ্রিলার সিরিজে এক বাবার নিখুঁত জীবনের ভাঙন ধরা পড়ে, যখন তার মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। জেমস নেসবিট অভিনীত চরিত্রটি মেয়েকে খুঁজতে গিয়ে জড়িয়ে পড়ে বিপজ্জনক এক অন্ধকার জগতে। রহস্য ও আবেগে ভরপুর সিরিজটি থ্রিলারপ্রেমীদের জন্য একেবারে পারফেক্ট প্যাকেজ।
৪. দ্য বিউটি (জি৫) OTT
তেলেগু ভাষার এই রোমান্টিক-ড্রামাটিক কাহিনিতে এক বাবার জীবনের গল্প উঠে এসেছে, যার পৃথিবী ওলটপালট হয়ে যায় মেয়ের হঠাৎ উধাও হয়ে যাওয়ায়। অঙ্কিত কোইয়া, নীলাখি পাত্র ও ভিকে নরেশের অভিনয় পারিবারিক সম্পর্ক ও অনুভূতির জটিলতাকে সুন্দরভাবে তুলে ধরেছে।
৫. লাভ বিয়ন্ড উইকেট (জিওহটস্টার) OTT
তামিল ভাষার এই স্পোর্টস ড্রামা সিরিজে একসময়ের বিতর্কিত ক্রিকেটার একদল অবহেলিত ছাত্রকে প্রশিক্ষণ দিতে গিয়ে নিজেকেই নতুন করে আবিষ্কার করেন। খেলাধুলার উত্তেজনা, অনুপ্রেরণার বার্তা ও মানবিক সম্পর্কের মেলবন্ধনে সিরিজটি তরুণ দর্শকদের বিশেষভাবে টানবে।
