Shubhendu Adhikari Letter to Governor
Bengal Liberty, Kolkata: মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় টানা দু’দিনের হিংসা ও অগ্নিসংযোগের ঘটনায় এবার সরাসরি রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে(Suvendu Adhikari Letter to Governor) চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari Letter to Governor)। চিঠিতে তিনি পরিস্থিতিকে চরম আইনহীনতা ও রাজ্য-প্রশ্রয়প্রাপ্ত নৈরাজ্য বলে উল্লেখ করেছেন।

শুভেন্দু অধিকারীর অভিযোগ(Suvendu Adhikari Letter to Governor)
পরিযায়ী শ্রমিকদের ইস্যুকে সামনে রেখে তথাকথিত ‘প্রতিবাদের’ নামে দেশবিরোধী দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়ি, দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এটি কোনও স্বতঃস্ফূর্ত বিক্ষোভ নয়, বরং অ্যান্টি-সিএএ ও অ্যান্টি-ওয়াকফ আন্দোলনের সময়!

চিঠিতে শুভেন্দু স্পষ্ট অভিযোগ করেন(Suvendu Adhikari Letter to Governor)
1,পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা নিয়েছে
2,দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি
3,হাইকোর্টের নির্দেশে সামশেরগঞ্জ ও ধুলিয়ানে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও রাজ্য সরকার সেই বাহিনী ব্যবহার করেনি
শুভেন্দুর কটাক্ষ(Suvendu Adhikari Letter to Governor), ভোটব্যাঙ্কে আঘাত লাগবে শাসকদলের, তাই এই ভয়েই প্রশাসন নিষ্ক্রিয় থেকেছে।


রাজ্যপালকে(Suvendu Adhikari Letter to Governor) লেখা চিঠিতে শুভেন্দু অধিকারীর স্পষ্ট দাবি করেন
1,এই ঘটনার এনআইএ তদন্ত
2,জনশৃঙ্খলা ফেরাতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা (BNSS) জারি
3,গোটা মুর্শিদাবাদ জেলায় পূর্ণমাত্রায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
গেরুয়া শিবিরের দাবি বেলডাঙার ঘটনা কোনও বিচ্ছিন্ন অশান্তি নয়, বরং রাজ্যজুড়ে চলা তোষণনীতিরই ভয়াবহ পরিণতি। প্রশাসনের নীরবতা ও শাসকদলের রাজনৈতিক হিসাবের মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে এখন দেখার, রাজ্যপাল(Suvendu Adhikari Letter to Governor) এই গুরুতর অভিযোগে কী পদক্ষেপ করেন এবং পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা ফেরাতে আদৌ কোনও কঠোর হস্তক্ষেপ হয় কি না।
