Political History of Singur
Bengal liberty Desk, ১৮ জানুয়ারি, সিঙ্গুর: ইতিহাস যেন ফিরে আসে বারবার (Political History of Singur)। কখনও প্রশ্ন হয়ে, কখনও রাজনৈতিক প্রেক্ষাপটে। ১৫ বছর আগে যে সিঙ্গুর (Political History of Singur) বাংলার রাজনীতির অভিমুখ বদলে দিয়েছিল, ভোটের মুখে সেই সিঙ্গুরই (Political History of Singur) আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। আজ, রবিবার হুগলির সিঙ্গুরে (Singur, Hooghly) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Political History of Singur) সভা। আর সেই সভাকে ঘিরেই নতুন করে ফিরে আসছে পুরনো সব স্মৃতি—কারখানা, জমি আন্দোলন, পুলিশের লাঠি, অনশন, পালাবদল (Political History of Singur)।

২০০৬ সালে যে সিঙ্গুর ‘শিল্পায়নের স্বপ্ন’ (Political History of Singur) দেখেছিল, তা অল্প সময়ের মধ্যেই পরিণত হয়েছিল রাজনৈতিক পালাবদলের খেলায়। সিঙ্গুর-আন্দোলনই (Political History of Singur) ভেঙে দিয়েছিল বামফ্রন্টের (CPIM) দীর্ঘ ৩৪ বছরের শাসনের ভিত। ২০১১ সালে যেমন এই জনপদ ছিল প্রাসঙ্গিক, তেমনই ১৫ বছর পর আরও এক বিধানসভা ভোটের আগে আবারও ফিরে এল সেই সিঙ্গুর (Political History of Singur)—নতুন প্রেক্ষাপটে, নতুন বার্তা নিয়ে।
২০০৬ সাল : সিঙ্গুরে ‘শিল্পায়নের স্বপ্ন’ (Political History of Singur)

২০০৬ সালের ১৮ মে। সপ্তম বামফ্রন্ট সরকারের (Political History of Singur) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনেই রতন টাটাকে (Ratan Tata) পাশে নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya) ঘোষণা করেছিলেন—সিঙ্গুরে হবে ছোট গাড়ি তৈরির কারখানা (Nano car factory)। সেই মোতাবেক ২০ জুলাই জারি হয় জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি (Political History of Singur)। আর সেখান থেকেই শুরু হয় বিপত্তি।
২০০৬–২০০৭: জমি আন্দোলন ও অশান্তির সূত্রপাত (Political History of Singur)

জোর করে জমি অধিগ্রহণের অভিযোগ তুলে ‘সিঙ্গুর জীবন জীবিকা রক্ষা কমিটি’-র ব্যানারে শুরু হয় বিক্ষোভ (Political History of Singur)। কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। আন্দোলন, পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস—সব মিলিয়ে কালো মেঘ জমতে থাকে বাম সরকারের আকাশে (Political History of Singur)।
৩ ডিসেম্বর তিন ফসলি জমিতে কারখানা (Political History of Singur) গড়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের অনশনে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টানা ২৬ দিনের অনশন ভাঙেন ২৮ ডিসেম্বর। ততদিনে সিঙ্গুর (Political History of Singur) রাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
২০০৮: কারখানা সরানোর সিদ্ধান্ত (Political History of Singur)

১৫ ফেব্রুয়ারি, ২০০৮। রতন টাটা (Ratan Tata) ঘোষণা করেন—অক্টোবরে ন্যানো গাড়ি বের হবে সিঙ্গুর (Political History of Singur) কারখানা থেকে।
২৪ অগাস্ট জমি ফেরতের দাবিতে ফের ধর্না (Political History of Singur) শুরু হয়। ৬ সেপ্টেম্বর রাজভবনে রাজ্যপালের উপস্থিতিতে বুদ্ধদেব ভট্টাচার্য ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হলেও জট কাটেনি (Political History of Singur)।
শেষমেশ, দুর্গাপুজোর ষষ্ঠীর দিন- ৩রা অক্টোবর ২০০৮, সিঙ্গুর থেকে কারখানা সরানোর ঘোষণা করেন রতন টাটা (Political History of Singur)। সিদ্ধান্ত হয়, ন্যানো কারখানা হবে গুজরাতের সানন্দে (Political History of Singur)।
২০১১: রাজনৈতিক পালাবদল (Political History of Singur)

২০১১ সালের ২০ মে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সিঙ্গুরের জমি ফেরানো ছিল নতুন সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি (Political History of Singur)।
১৪ জুন বিধানসভায় পাস হয় ‘সিঙ্গুর জমি পুনর্বাসন ও উন্নয়ন বিল-২০১১’ (Political History of Singur)। ২০ জুন রাজ্যপালের স্বাক্ষরের মাধ্যমে কার্যকর হয় আইন। শুরু হয় আইনি লড়াই (Political History of Singur)।
২০১৬: সুপ্রিম কোর্টের রায় (Political History of Singur)
দীর্ঘ বিচারপ্রক্রিয়ার শেষে, ৩১ অগাস্ট ২০১৬ সুপ্রিম কোর্ট (Political History of Singur) নির্দেশ দেয়—সিঙ্গুরের কৃষকদের জমি ফেরাতে হবে। সেই নির্দেশ মেনেই জমি ফেরায় রাজ্য সরকার (Political History of Singur)।
২০২৪–২৫: সেই তিমিরেই সিঙ্গুর (Political History of Singur)

জমি ফিরলেও শিল্প ফেরেনি। কর্মসংস্থান আসেনি। সিঙ্গুর (Political History of Singur) আজও নতুন সম্ভাবনার, নতুন দিশার অপেক্ষায়। আর সেই আক্ষেপ ও অপেক্ষার মাঝেই আজ সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা (Political History of Singur)।
ভোটের আগে এই সভা শুধু রাজনৈতিক কর্মসূচি (Political History of Singur) নয়, বরং অতীতের সঙ্গে বর্তমানের সাক্ষাৎ করানোর এক কৌশল। ১৫ বছর আগে যে সিঙ্গুর (Political History of Singur) রাজ্যের ক্ষমতার পালাবদল ঘটিয়েছিল, সেই সিঙ্গুরই আবার প্রশ্ন তুলছে—উন্নয়ন, শিল্প আর কৃষির সহাবস্থান কি সত্যিই সম্ভব? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আবার আলোচনায় সিঙ্গুর (Political History of Singur)।
