Union Budget 2026
Bengal Lliberty Desk, ৩১ জানুয়ারি: আগামীকাল, রবিবার সংসদে ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Budget 2026)। বাজেট ঘোষণার সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে সাধারণ মানুষের কৌতূহল যে এই বাজেট কী তাঁদের দৈনন্দিন খরচ ও সঞ্চয়ের উপর প্রভাব ফেলবে (Union Budget 2026)?

বিশেষ করে মধ্যবিত্তদের প্রত্যাশা এবার অনেকটাই বেশি (Union Budget 2026)। দীর্ঘদিনের মূল্যবৃদ্ধির চাপ থেকে কিছুটা স্বস্তি এবং আয়করে ছাড় এই দু’দিকেই তাকিয়ে রয়েছেন দেশের নাগরিকরা (Union Budget 2026)।
বাজেট ২০২৬-এর (Union Budget 2026) পরে কোন কোন জিনিসের দাম কমতে পারে এবং কোনগুলি হতে পারে আরও ব্যয়বহুল, তার একটি সম্ভাব্য চিত্র তুলে ধরা হল।
যেসব পণ্যের দাম কমতে পারে (Union Budget 2026)-

স্মার্টফোন ও ক্যামেরা যন্ত্রাংশ: মোবাইল ক্যামেরা মডিউল, ডিসপ্লে ও অন্যান্য ইলেকট্রনিক উপাদানের উপর শুল্ক কমানো হলে দেশে তৈরি স্মার্টফোনের দাম কমার (Union Budget 2026) সম্ভাবনা রয়েছে।
সাশ্রয়ী মূল্যের আবাসন: গৃহ ঋণের সুদের উপর করছাড়ের সীমা যদি বাড়ানো হয়, তবে ফ্ল্যাট ও বাড়ি কেনা আরও সহজ হতে পারে। এতে রিয়েল এস্টেট সেক্টরেও (Union Budget 2026) গতি আসবে বলে আশা।
স্বাস্থ্য বিমা: নতুন কর কাঠামোর আওতায় স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে অতিরিক্ত করছাড় দেওয়া হলে সাধারণ মানুষের চিকিৎসা সংক্রান্ত খরচ অনেকটাই কমতে (Union Budget 2026) পারে।
বৈদ্যুতিক যানবাহন (EV): EV ব্যাটারি তৈরির কাঁচামালের উপর কর ছাড় দেওয়া হলে বৈদ্যুতিক স্কুটার ও গাড়ির দাম কমার সম্ভাবনা (Union Budget 2026) রয়েছে।
ক্যান্সারের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম: জীবনদায়ী ওষুধ এবং গুরুত্বপূর্ণ মেডিক্যাল ডিভাইসের উপর শুল্ক হ্রাস করা হলে চিকিৎসা খরচে স্বস্তি (Union Budget 2026) মিলতে পারে।
দেশে তৈরি ইলেকট্রনিক পণ্য: ভারতে উৎপাদিত টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের মতো গৃহস্থালী যন্ত্রপাতিতে করছাড় মিললে সেগুলি তুলনামূলকভাবে সস্তা (Union Budget 2026) হতে পারে।
যেসব জিনিসের দাম বাড়তে পারে (Union Budget 2026)-

আমদানিকৃত বিলাসবহুল পণ্য: বিদেশি ঘড়ি, জুতো ও ডিজাইনার পোশাকের উপর কাস্টমস ডিউটি বাড়ানো হলে দাম বাড়তে পারে (Union Budget 2026)।
বিদেশি গাড়ি: সম্পূর্ণভাবে আমদানি করা প্রিমিয়াম গাড়ির ক্ষেত্রে অতিরিক্ত কর বসানো হলে সেগুলি আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে (Union Budget 2026)।
আমদানিকৃত প্রসাধনী: বিদেশি ব্র্যান্ডের সামগ্রী, সুগন্ধি ও মেকআপ পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে (Union Budget 2026)।
সোনা ও রুপো: সোনার আমদানি শুল্কে পরিবর্তন হলে গয়নার বাজারে তার সরাসরি প্রভাব পড়তে পারে। একইভাবে রুপোর দামেও ওঠানামা হতে পারে। উল্লেখ্য পণ্যের দামের পাশাপাশি কর কাঠামো নিয়েও বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র (Union Budget 2026)। নতুন কর ব্যবস্থায় উচ্চ আয়ের একটি অংশ করমুক্ত করার জল্পনা রয়েছে।
সব মিলিয়ে, বাজেট ২০২৬ (Union Budget 2026) সাধারণ মানুষের জীবনে স্বস্তি ও চাপ দু’দিকেরই সম্ভাবনা নিয়ে আসছে। এখন নজর শুধুই সংসদের দিকে (Union Budget 2026)।

