Tom Holland and Zendaya
Tom Holland and Zendaya

বাবা হচ্ছেন ‘স্পাইডারম্যান’? জেন্ডায়া – টম(Tom Holland and Zendaya) এর সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা!

Bengal Liberty, পৌলমী গোস্বামী, কলকাতা:

হলিউডের জনপ্রিয় তারকা যুগল টম হল্যান্ড ও জেন্ডায়াকে(Tom Holland and Zendaya) ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে সমাজ মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন ছড়াচ্ছে মা হতে চলেছেন নাকি জেন্ডায়া। একই সঙ্গে প্রশ্ন উঠছে, তাহলে কি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘স্পাইডারম্যান’ তারকা? যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দু’জনের কেউই।

Tom Holland and Zendaya
Tom Holland and Zendaya

প্রেগন্যান্সি গুঞ্জনে চর্চায় টম-জেন্ডায়া(Tom Holland and Zendaya)

সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছেন টম-জেন্ডায়া। ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। পরে সেই সম্পর্ক প্রেমে বদলায় এবং অবশেষে তাঁদের বাগদানের খবর সামনে আসে। ২০২৫ সালে গোল্ডেন গ্লোবসের সময় জেন্ডায়াকে ডায়মন্ড রিং পরতে দেখা যাওয়ার পর থেকেই বাগদানের খবর নিশ্চিত হয় বলে একাধিক আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে।

Tom Holland and Zendaya
Tom Holland and Zendaya

সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে(Tom Holland and Zendaya)

তবে সম্প্রতি নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে জেন্ডায়ার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। কিছু ছবি ও পাবলিক অ্যাপিয়ারেন্সে তাঁকে ঢিলেঢালা পোশাকে দেখা যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়। এমনকি টম হল্যান্ডের পরিবারের সঙ্গে একটি আউটিংয়ের ছবি ভাইরাল হওয়ার পর অনেক নেটিজেন মনে করেন তিনি হয়তো বেবি বাম্প লুকোচ্ছেন যদিও এসব এখনও নিছক জল্পনা বলেই ধরা হচ্ছে। এর আগে ২০২২ সালেও একই ধরনের গুজব ছড়িয়েছিল, যা পরে ভুল প্রমাণিত হয়। ফলে বর্তমান গুঞ্জন নিয়েও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিশেষ করে কোনও অফিসিয়াল ঘোষণা না আসায় জল্পনা আরও বাড়ছে।

Tom Holland and Zendaya
Tom Holland and Zendaya

 

নীরব এই জুটি(Tom Holland and Zendaya)

অন্যদিকে বিয়ে নিয়েও এখনই তাড়াহুড়ো করতে চাইছেন না এই তারকা যুগল। ঘনিষ্ঠ সূত্রের দাবি, দু’জনেই এখন একাধিক বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত। এমনকি তাঁদের স্টাইলিস্টের কথায়, এখনও বিয়ের পরিকল্পনা শুরুই হয়নি এবং সময় নিয়ে এগোতে চান তাঁরা। একাধিক আন্তর্জাতিক প্রজেক্ট, সিরিজ এবং বড় বাজেটের ছবিতে কাজ করছেন তাঁরা। ফলে আপাতত সম্পর্কের ব্যক্তিগত দিকটা আড়ালেই রাখতে চাইছেন এই জুটি।

এখন দেখার, গুঞ্জনের মাঝেই টম বা জেন্ডায়া আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেন কিনা নাকি এও হলিউডের আর পাঁচটা ভাইরাল গসিপের মতোই মিলিয়ে যাবে সময়ের সঙ্গে।

Tom Holland and Zendaya
Tom Holland and Zendaya

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury