Pranit More Controversy
Pranit More Controversy

Pranit More Controversy: বাক স্বাধীনতা মানেই ‘স্বেচ্ছাচারিতা নয়’, কমেডি বিতর্কে প্রণীতকে কড়া বার্তা দেবেন্দ্র ফড়নবীশের!

Bengal Liberty, ১৩ জুন ২০২৬ : স্ট্যান্ড-আপ কমেডিয়ান আর বিতর্ক যেন বর্তমান সময়ে সমার্থক শব্দ হয়ে(Pranit More Controversy) দাঁড়িয়েছে। অতীতে মুনাওয়ার ফারুকীর বিতর্কিত মন্তব্য হোক, কিংবা কুশল কামরার রাজনৈতিক নেতাদের নিয়ে মন্তব্য, অথবা বহুচর্চিত ‘লাটেন্ট ইন্ডিয়া’র পর্ব— যেখানে জনপ্রিয় ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়া ও সময় রায়নার শো-টি বন্ধ হয়ে যায় এবং আইনি তদন্ত শুরু হয়— কমেডি জগতে বিতর্কের তালিকাটা বেশ দীর্ঘ। এবার সেই তালিকায় যুক্ত হলো আরেক কমেডিয়ান তথা ‘বিগ বস’ খ্যাত প্রণীত মোরের নাম।

Pranit More Controversy
Pranit More Controversy

সম্প্রতি প্রণীত মোরের একটি অনুষ্ঠানে ‘৩৭০ টাকার বিরিয়ানি’ নিয়ে একটি কৌতুক চরম বিতর্কের সৃষ্টি করেছে। শুধু তাই নয়, ওই একই শো-তে নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগও উঠেছে। এমনকি যে দর্শকটি ওই বিতর্কিত মন্তব্যটি করেছিলেন, সমাজমাধ্যমের তীব্র প্রতিক্রিয়ায় তাঁর চাকরিও গিয়েছে বলে খবর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই মহারাষ্ট্রে প্রণীতের বিরুদ্ধে একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।

মুখ খুললেন মুখ্যমন্ত্রী(Pranit More Controversy)

এই তুমুল বিতর্কের পর অবশেষে মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও সেই স্বাধীনতার অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিনোদনের নামে সামাজিক ও ব্যক্তিগত মর্যাদার সীমা অতিক্রম করা গ্রহণযোগ্য নয়।
মুখ্যমন্ত্রী বলেন:”ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে। তবে সেই অধিকারের

Pranit More Controversy
Pranit More Controversy

সঙ্গে দায়িত্বও জড়িয়ে রয়েছে। স্বাধীনতা কখনওই স্বেচ্ছাচারে পরিণত হওয়া উচিত নয়। শিল্প, সাহিত্য, সিনেমা কিংবা কমেডি— সব ক্ষেত্রেই সৃজনশীল স্বাধীনতা থাকা জরুরি। কিন্তু সেই স্বাধীনতা এমন পর্যায়ে পৌঁছানো উচিত নয়, যেখানে ব্যক্তি, সমাজ বা কোনও সম্প্রদায়ের মর্যাদা ক্ষুণ্ণ হয়। বিনোদনের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট সীমারেখা রয়েছে এবং সেই সীমার প্রতি সম্মান দেখানো সবার কর্তব্য।”

সহ-অভিনেত্রীর মন্তব্য ঘিরেও ক্ষোভ(Pranit More Controversy)

প্রণীত মোরের এই বিতর্কের সমসাময়িক সময়েই মুম্বাইয়ের কেইএম (KEM) হাসপাতালের এমবিবিএস ছাত্রী তথা সহ-কমেডিয়ান সেজল পাওয়ারও তীব্র বিতর্কের মুখে পড়েছেন। একটি কমেডি শো-তে ব্যবচ্ছেদের জন্য ব্যবহৃত পুরুষ মৃতদেহ (ক্যাডাভার) নিয়ে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আজকের দিনে যখন একদল কমেডিয়ান কোনো রকম কুরুচিকর বা সস্তা মন্তব্য না করেই স্রেফ মেধা ও দুর্দান্ত রসবোধ দিয়ে দর্শকদের মন জয় করছেন, সেখানে বিনোদনের নামে এমন কুরুচিকর প্রবণতা কবে বন্ধ হবে— এখন সেটাই বড় প্রশ্ন।

Advertisement
Advertisement

আরো পড়ুন:- Ind Vs Pak Match Preview: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই ভারতের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু!

 

 

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury