Lakshmir Bhandar scheme allowance hike
Lakshmir Bhandar scheme allowance hike

ভোটের মুখে ‘লক্ষ্মীর ভাণ্ডার’- এ লক্ষ্মী লাভ, লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ ৫০০ টাকা বাড়ল (Lakshmir Bhandar scheme allowance hike)

Bengal Liverty, kolkata : ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এটাই শেষ রাজ্য বাজেট। ফলে শুরু থেকেই জল্পনা ছিল-এই বাজেট কি কার্যত ‘ভোট-বাজেট’ হতে চলেছে? বাজেট পেশ হতেই সেই জল্পনায় সিলমোহর পড়ল। মহিলা ভোটব্যাঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় বড় চালটা চালল। রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার'(Lakshmir Bhandar scheme allowance hike)-এ মাসিক ভাতা একধাক্কায় বরাদ্দ ৫০০ টাকা বাড়িয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই উপভক্তারা পাবেন এই টাকা।

(Lakshmir Bhandar scheme allowance hike)
(Lakshmir Bhandar scheme allowance hike)

কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী? (Lakshmir Bhandar scheme allowance hike)

বাজেট বক্তৃতায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) জানান, লক্ষ্মীর ভাণ্ডার(Lakshmir Bhandar scheme allowance hike) প্রকল্পে তফসিলি জাতি (Scheduled Caste) ও উপজাতিভুক্ত মহিলারা এত দিন যে ১২০০ টাকা করে মাসিক ভাতা পেতেন, তা বাড়িয়ে করা হল ১৭০০ টাকা। একই সঙ্গে সাধারণ বিভাগের (General Caste) মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডারের(Lakshmir Bhandar scheme allowance hike) টাকা ১০০০ থেকে বেড়ে হল ১৫০০ টাকা। অর্থাৎ, ভোটের ঠিক আগে লক্ষ লক্ষ মহিলার হাতে মাসে অতিরিক্ত ৫০০ টাকা তুলে দিল রাজ্য সরকার।

রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ২ কোটি ২১ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার(Lakshmir Bhandar scheme allowance hike) পান। ফেব্রুয়ারি ২০২৬ থেকে বাড়ছে। আরও ২০ লক্ষ ৬২ হাজার মা, বোন এই প্রকল্পের সঙ্গে যুক্ত হল।

Lakshmir Bhandar scheme allowance hike
Lakshmir Bhandar scheme allowance hike

ভোটের মুখে ঢালাও উপহার? (Lakshmir Bhandar scheme allowance hike)

বাজেট পেশ থেকেই পরিষ্কার এটি মহিলা ভোটব্যাঙ্ককে আরও দৃঢ় করার কৌশল। বিশেষ করে গ্রামবাংলা ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার(Lakshmir Bhandar scheme allowance hike) যে কতটা গুরুত্বপূর্ণ, তা ২০২১ সালের ভোটের ফলেই স্পষ্ট হয়েছিল। তাই ভোটের আগে এই ভাতা বৃদ্ধিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মাস্টার স্ট্রোক’ বলাই বাহুল্য।

লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূলের সফল প্রকল্প (Lakshmir Bhandar scheme allowance hike)

২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভাণ্ডার(Lakshmir Bhandar scheme allowance hike)। সেই প্রতিশ্রুতি রক্ষা করে ওই বছরের সেপ্টেম্বর মাস থেকেই প্রকল্পটি চালু হয়। পাঁচ বছরে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের হাতে পৌঁছেছে প্রায় ৭৪ হাজার কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবর্ষে লক্ষ্মীর ভাণ্ডারের(Lakshmir Bhandar scheme allowance hike) জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছিল ২৭ হাজার কোটি টাকা-যা থেকেই স্পষ্ট, নবান্ন এই প্রকল্পকে কতটা অগ্রাধিকার দিচ্ছে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury