Mala Ray Surrender
Mala Ray Surrender

Mala Ray Surrender : এবার আদালতে আত্মসমর্পণ তৃণমূল সাংসদ মালা রায়ের, রাঘববোয়ালদের রাতের ঘুম উড়ছে?

Bengal Liberty, ২০ মে :

ভোট পরবর্তী হিংসা মামলায় এবার আদালতে আত্মসমপর্ণ করলেন তৃণমূল সাংসদ মালা রায় (Mala Ray Surrender)। রাজ্যে পালাবদলের পর থেকেই ঊর্ধ্ব এবং নিম্ন উভয় চাপে আছেন শাসক কর্তা ব্যক্তিরা। একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে শক্ত জাল বুনছে পুলিশ। চুনোপুঁটি থেকে রাঘববোয়াল, শাসকদলের তাবড় তাবড় নেতারাও শ্রীঘরে ঢুকে গেছেন। সব মিলিয়ে কার্যত কোণঠাসা শাসক দল। ঠিক তখন ভোট পরবর্তী হিংসার মামলায় নিজেই আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূল সাংসদ মালা রায়। তাঁর সঙ্গে আত্মসমর্পণ করেন ছেলে নির্বাণ রায়ও। বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। হাজার টাকার বন্ডে তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। তবে এই ঘটনা নতুন করে রাজ্যের ভোট পরবর্তী হিংসা এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগকে সামনে এনে দিল (Mala Ray Surrender)।

Mala Ray Surrender
Mala Ray Surrender

আদালতে আত্মসমর্পণ মালা রায় ও তাঁর ছেলের

ভোটের ফল প্রকাশের দিনেই টালিগঞ্জ থানা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছিল বলে অভিযোগ। বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো, মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ ওঠে দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায় ও তাঁর ছেলে নির্বাণ রায়ের বিরুদ্ধে। এই ঘটনায় সাংসদ ও তাঁর ছেলে-সহ মোট ২৪ জনের বিরুদ্ধে টালিগঞ্জ থানায় FIR দায়ের হয়। অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। সেই মামলাতেই আলিপুর মুখ্য বিচারবিভাগীয় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান মালা রায় ও তাঁর ছেলে।

আরও পড়ুন :

Amit Chakrabarty arrest : দেবরাজ হাত ফস্কে বেরিয়ে গেলেও পুলিশের জালে দেবরাজের ছায়াসঙ্গী অমিত

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury