Narendra Modi Haldia Rally
Narendra Modi Haldia Rally

Narendra Modi Haldia Rally: ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী,কাল হলদিয়ায় জনসভার প্রস্তুতিতে শুভেন্দু অধিকারী

Bengal Liberty, Kolkata:

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর ফের দ্বিতীয়বার পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi Haldia Rally) । উত্তরবঙ্গে প্রথম দফার প্রচারের পর এবার দক্ষিণবঙ্গে প্রথমবারের জন্য আসতে চলেছেন প্রধানমন্ত্রী। আগামীকাল হেলিপ্যাড ময়দানে এই সভা ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে প্রস্তুতি, যার খুঁটিনাটি খতিয়ে দেখেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Narendra Modi Haldia Rally
Narendra Modi Haldia Rally

প্রস্তুতি খতিয়ে দেখলেন শুভেন্দু (Narendra Modi Haldia Rally)

সভাস্থলের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিরাপত্তা, মঞ্চ নির্মাণ, জনসমাগম সবদিকেই যাতে কোনও খামতি না থাকে তার জন্যই আজই সভাস্থলে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী, এছাড়াও এই সময়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বিশেষ ভাবে প্রশাসনিক ও দলীয় স্তরে একাধিক বৈঠক হয়েছে বলে সূত্রের খবর।

 

Narendra Modi Haldia Rally
Narendra Modi Haldia Rally

হলদিয়ায় মোদির জনসভা (Narendra Modi Haldia Rally)

আগামীকাল হলদিয়ার হেলিপ্যাড ময়দানে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর বিজয় সংকল্প সভা। রাজনৈতিক মহলের মতে, দক্ষিণবঙ্গে বিজেপির সংগঠনকে আরও মজবুত করতে এবং ভোটারদের কাছে সরাসরি বার্তা পৌঁছে দিতেই এই সভার আয়োজন। বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে আগামীকাল প্রধানমন্ত্রীর হলদিয়া, সিউড়ি ও আসানসোলে মিলিয়ে মোট তিনটি সভা রয়েছে। এরপর ১০ এপ্রিল শিলিগুড়িতে রোড শো রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

 

উত্তরবঙ্গ থেকে কী বলেছিলেন? (Narendra Modi Haldia Rally)

উত্তরবঙ্গের সভা থেকে মোদি অভিযোগ করেছিলেন, “পশ্চিমবঙ্গে এমন কোনও সাংবিধানিক প্রতিষ্ঠান নেই, যা আক্রমণের শিকার হয়নি। নির্বাচনের পর এই সমস্ত অপরাধের হিসাব নেওয়া হবে।” অবৈধ অনুপ্রবেশ ইস্যুতেও রাজ্য সরকারকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন , তৃণমূল কংগ্রেস অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে এবং সেই কারণেই বিশেষ ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করছে।

সবমিলিয়ে, ভোটের আগে বাংলার রাজনৈতিক ময়দান ক্রমেই উত্তপ্ত হচ্ছে। একের পর এক জনসভা, পাল্টা আক্রমণ সব মিলিয়ে জমে উঠেছে নির্বাচনী লড়াই। এখন দেখার, হলদিয়ার মঞ্চ থেকে নরেন্দ্র মোদি কী বার্তা দেন এবং তা ভোটের সমীকরণে কতটা প্রভাব ফেলে।

আরও পড়ুন:

নারী নিরাপত্তা থেকে চাকরি দুর্নীতি,আলিপুরদুয়ারে এসে মমতাকে নিশানা নীতিন নবীনের

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury