PM Modi Cooch Behar Rally
PM Modi Cooch Behar Rally

PM Modi Cooch Behar Rally : উত্তরবঙ্গ থেকে প্রচারে ঝাঁপ মোদির, কোচবিহার সভায় চড়ছে ভোটের উত্তাপ

Bengal Liberty, ৫ এপ্রিল :

ভোট ঘোষণা হতেই বাংলার রাজনৈতিক ময়দান যখন ক্রমশ উত্তপ্ত, ঠিক তখনই রাজ্যে ভোট ঘোষণার পর প্রথমবারের মতো রাজ্যে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Modi Cooch Behar Rally)। আর শুরুটাই উত্তরবঙ্গ থেকে-যেখানে গত কয়েক বছরে নিজেদের শক্ত জমি তৈরি করতে মরিয়া বিজেপি। কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দান থেকে ‘বিজয় সংকল্প সভা’র মাধ্যমে কার্যত নির্বাচনী লড়াইয়ের ঢাক পিটিয়ে দিতে চাইছে গেরুয়া শিবির (PM Modi Cooch Behar Rally)। আজ, রবিবার বিকেল ৩টে নাগাদ এই মেগা সভা ঘিরে বাড়ছে উত্তেজনা, আর নজর এখন প্রধানমন্ত্রীর ভাষণে ঠিক কী বার্তা উঠে আসে।

PM Modi Cooch Behar Rally
PM Modi Cooch Behar Rally

উত্তরবঙ্গ পাখির চোখ (PM Modi Cooch Behar Rally)

গত লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তরবঙ্গ বিজেপির নির্ভরযোগ্য শক্ত ঘাঁটি হিসেবে উঠে এসেছে। সেই জমি আরও মজবুত করে এবারের বিধানসভা নির্বাচনে শাসক শিবিরের ভিত নাড়িয়ে দেওয়াই এখন পদ্ম শিবিরের প্রধান লক্ষ্য। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের ক্ষমতার লড়াইয়ে উত্তরবঙ্গের আসনগুলিই বিজেপির কাছে কার্যত পাখির চোখ। আর সেই কারণেই প্রচারের সূচনাতেই কোচবিহারকে বেছে নিয়ে স্পষ্ট কৌশলগত বার্তা দিতে চাইছে গেরুয়া শিবির। উত্তরবঙ্গ দখলই বাংলার ক্ষমতার রাস্তায় সবচেয়ে বড় চাবিকাঠি বলে মনে করছে বিজেপি।

 

PM Modi Cooch Behar Rally
PM Modi Cooch Behar Rally

মোদির কর্মসূচিতে চড়ছে নির্বাচনী পারদ (PM Modi Cooch Behar Rally)

ভোটের মুখে বাংলায় আক্রমণাত্মক প্রচারের রণকৌশল নিয়েছে বিজেপি। দলীয় সূত্রে খবর, আগামীকাল, সোমবার সকাল ৯টায় রাজ্যের বিজেপি কর্মীদের সঙ্গে সরাসরি ‘ব্রিজকল’-এ কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যার লক্ষ্য সংগঠনকে আরও চাঙ্গা করা ও ভোটের বার্তা নিচুতলা পর্যন্ত পৌঁছে দেওয়া। এরপর ৯ এপ্রিল একদিনে তিনটি হেভিওয়েট জনসভা করার কর্মসূচি রয়েছে-হলদিয়া, সিউড়ি ও আসানসোলে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়েও তাঁর সভা করার কথা রয়েছে। শুধু সভা নয়, ১২ এপ্রিল শিলিগুড়িতে একটি বর্ণাঢ্য রোড শোয়ের প্রস্তুতিও চলছে, যা উত্তরবঙ্গের নির্বাচনী আবহে নতুন উত্তাপ যোগ করতে পারে।


এর আগেই ব্রিগেডের মঞ্চ থেকে ‘পরিবর্তন’-এর বার্তা দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘনঘন রাজ্য সফর এবং ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়নের সময় তাঁর উপস্থিতি স্পষ্ট করে দিয়েছে, এই নির্বাচনে কোনও খামতি রাখতে নারাজ গেরুয়া শিবির। এদিকে কোচবিহারে প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কয়েকগুণ বাড়ানো হয়েছে। এখন নজর ‘বিজয় সংকল্প সভা’র মঞ্চে সেখান থেকে বাংলার মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেন তিনি, আর তা কতটা প্রভাব ফেলতে পারে ভোটের অঙ্কে।

আরও পড়ুন :

TMC sympathy politics: ভোটের মুখে ফের তৃণমূল নেত্রীর চেনা চিত্রনাট্য! মালদহে ড্রোন-হামলার তত্ত্ব খাড়া করে সহানুভূতি কুড়োনোর মরিয়া চেষ্টায় তৃণমূল সুপ্রিমো

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury