Shamik Bhattacharya
Shamik Bhattacharya

Shamik Bhattacharya : “ভেজালমুক্ত ভোটার তালিকা চাই”-ভোটের মুখে শমীকের চাঁচাছোলা আক্রমণ রাজ্য সরকারের বিরুদ্ধে

Bengal Liberty, ২৮ মার্চ :

নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একের পর এক বাক্যবাণ ছুঁড়ছে বিজেপি (Shamik Bhattacharya)। শাসক-বিরোধী তরজার মাঝেই একটি সাংবাদিক বৈঠক থেকে একাধিক বিষয়ে শাসক দলকে তিরবিদ্ধ করলেন বিজেপির রাজ্যসভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে আইনশৃঙ্খলা, প্রশাসনিক ভূমিকা এবং ধর্মীয় মেরুকরণ, একাধিক বিষয়ে ফের একবার সরাসরি আক্রমণ শানিয়ে তিনি কার্যত রাজ্যের শাসকশিবিরকে কোণঠাসা করার চেষ্টা করলেন।

Shamik Bhattacharya
Shamik Bhattacharya

ভোটার তালিকা প্রসঙ্গে শমীক (Shamik Bhattacharya)

শমীক ভট্টাচার্য তাঁর বক্তব্যের শুরুতেই নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, “প্রতিবার দিল্লি দখল করতে যায়। ভোটের আগেই বলে দেয় চাবিকাঠি থাকবে আমাদের হাতে।” তিনি স্পষ্ট করে বলেন, ভোটার তালিকা শুদ্ধিকরণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, যা নির্বাচক কমিশনের ওপর বর্তায়।

তবে তাঁর দাবি, এই প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে শ্লথ করা হচ্ছে, যা গণতান্ত্রিক কাঠামোর জন্য বিপজ্জনক। “ভেজালমুক্ত ভোটার তালিকা না হলে নির্বাচন প্রক্রিয়াই প্রশ্নের মুখে পড়বে” বলেন শমীক ভট্টাচার্য। একই সঙ্গে তাঁর দাবি, এই পরিস্থিতি বাংলার মানুষের কাছে লজ্জাজনক এবং এর পিছনে কারা রয়েছে, তা সাধারণ মানুষ জানেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর ঘিরে বিরোধীদের প্রতিক্রিয়াকেও তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ব্যাখ্যা করেন। তাঁর মতে, শাহ যে রাজ্যেই যান, সেখানেই বিরোধীরা একই ধরনের অভিযোগ তুলে জনমত প্রভাবিত করার চেষ্টা করে।

Shamik Bhattacharya
Shamik Bhattacharya

একাধিক বিষয়ে কটাক্ষ (Shamik Bhattacharya)

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করে শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্যে অপরাধ দমনে প্রশাসন ব্যর্থ। তাঁর কথায়, “এমনভাবে তদন্ত চালানো হয়েছে যে অপরাধীরা বেকসুর খালাস পেয়ে যাচ্ছে।” কসবা ও আর জি করের মতো ঘটনাকে উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনা রাজ্যের মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

একই সঙ্গে তিনি কড়া বার্তা দিয়ে বলেন, কোথাও যদি বেআইনি অস্ত্র বা বিস্ফোরক মজুত থাকে, তবে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, “প্রয়োজনে ভেঙে দিতে হবে।” ধর্মীয় ইস্যুতেও সরব হয়ে তিনি অভিযোগ করেন, “রামের ওপর আক্রমণ হচ্ছে, বাবরের মতো আচরণ করা হচ্ছে।” এমনকি কটাক্ষের সুরে বলেন, “একদিন দেখবেন কালীঘাটে চেঙ্গিস খানের মূর্তি বসছে”। এছাড়াও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে নিয়মিত উপস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন মুখ্যমন্ত্রীকে যদি নিজেই বলতে হয় যে তিনি সারা বছর মানুষের সঙ্গে আছেন, তবে তা প্রশাসনিক দূরত্বেরই প্রতিফলন। তাঁর কথায়, “রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে তিনি ৩৬৫ দিন ভবানীপুরে মানুষের সঙ্গে আছেন।”

আরও পড়ুন :

Amit Shah Chargesheet: চার্জশিটের মাধ্যমে দুর্নীতি ও তোষণের বিরুদ্ধে হুঙ্কার বিজেপির! নিউটাউন থেকে তৃণমূলের ১৫ বছরের শাসনের ‘ময়নাতদন্ত’ শাহের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury