Bengal Liberty Desk, ২০ ফেব্রুয়ারি, কলকাতা: রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে তথ্যগত অসঙ্গতি ও প্রশাসনিক টানাপোড়েনের জেরে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত (SIR Voter List Update)। আদালত জানিয়েছে, এসআইআরের কাজে যে সব তথ্যগত গরমিল বা অভিযোগ উঠেছে, সেগুলির নিষ্পত্তি করবে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নিযুক্ত আধিকারিকেরা। নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের আধিকারিকরা তাঁদের কাজে কেবল সহায়তা করবেন (Supreme Court SIR Order)।

আজ, শুক্রবারের শুনানিতে কমিশন ও রাজ্য, উভয় পক্ষের ভূমিকাতেই অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত (Election Commission vs State Govt)। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে মামলাটির শুনানি হয়। আদালতের পর্যবেক্ষণ, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। প্রধান বিচারপতি মন্তব্য করেন, পশ্চিমবঙ্গে এসআইআরকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে বিচারবিভাগীয় হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে (Supreme Court SIR Order)।
বিচারবিভাগীয় নজরদারিতে এসআইআরের কাজ (Supreme Court SIR Order)
পরিস্থিতি সামাল দিতে কলকাতা হাই কোর্টকে (Calcutta High Court) কয়েক জন বিচারবিভাগীয় আধিকারিক নিয়োগ করার অনুরোধ জানিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, কমিশন এবং রাজ্যের আধিকারিকদের সঙ্গে আগামীকাল শনিবার আলোচনায় বসবেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা কমিশনের প্রতিনিধি, সিইও, মুখ্যসচিব, ডিজিপি, অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল (Supreme Court SIR Order)।
আরও খবর
আরও পড়ুন (Supreme Court SIR Order)-
মোদির রাজ্যে ভোটার তালিকায় বড় ছাঁটাই! (Gujarat’s final voter list) SIR শেষে নতুন পরিসংখ্যান প্রকাশ নির্বাচন কমিশনের
এপ্রিলেই ‘SIR’ এর পরবর্তী রাউন্ড, (EC Launches SIR Mega Drive) দিল্লি-সহ ২২ রাজ্যে ভোটার তালিকা সংশোধনের মেগা ড্রাইভ
২৮ ফেব্রুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ (Supreme Court SIR Order)
এসআইআরের কাজে হাই কোর্ট বর্তমান বিচারক এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা বিচারকদের নিয়োগ করবে। প্রতি জেলায় কয়েক জন করে আধিকারিক থাকবেন, যারা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কাজ করবেন। ওই দিনই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার সময়সীমা বেঁধে দিয়েছে আদালত (Final Voter List February 28)। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, এই সময়সীমা আর বাড়ানো হবে না। ২৮ ফেব্রুয়ারির মধ্যে যে সব সন্দেহজনক নামের নিষ্পত্তি সম্ভব হবে, তা নিয়েই চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে (Supreme Court SIR Order)। পরে প্রয়োজনে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নাম সংযোজন করা যেতে পারে। এসআইআরের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে রাজ্য সরকারকে কমিশনের সঙ্গে পূর্ণ সহযোগিতার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি এত দিন এসআইআরকে কেন্দ্র করে রাজ্যে যে সব হিংসার ঘটনা ঘটেছে, তার স্টেটাস রিপোর্টও চেয়েছে আদালত (Supreme Court SIR Order)।


