EC Launches SIR Mega Drive
Bengal Liberty Desk, ২০ ফেব্রুয়ারি, নয়াদিল্লি: দেশজুড়ে ভোটার তালিকা ত্রুটিমুক্ত করতে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পর এবার বড়সড় অভিযানে নামছে ভারতের নির্বাচন কমিশন। গতকাল, বৃহস্পতিবার কমিশন জানিয়েছে, আগামী এপ্রিল থেকে দিল্লি-সহ দেশের মোট ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই মর্মে সংশ্লিষ্ট সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) দ্রুত প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে (EC Launches SIR Mega Drive)।
পরবর্তী ধাপে কোন কোন রাজ্য (EC Launches SIR Mega Drive)?

এপ্রিল মাস থেকে যে রাজ্যগুলোতে এই প্রক্রিয়া শুরু হবে, তার মধ্যে রয়েছে দিল্লি, মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্বাঞ্চলের ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয় ও মিজোরাম। প্রায় ৩৭ কোটি ভোটারের তথ্য এই ধাপে যাচাই করা হবে, যা ভারতের মোট ভোটার সংখ্যার প্রায় ৩৮ শতাংশ (EC Launches SIR Mega Drive)।
নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী বিহারে ইতিমধ্যেই এই বিশেষ সংশোধনী প্রক্রিয়া (SIR) সফলভাবে শেষ হয়েছে। আসামে গত ১০ ফেব্রুয়ারি SIR প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গে SIR-এর শুনানি পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে নথিপত্র স্ক্রুটিনির কাজ চলছে এবং আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। তথ্য অনুযায়ী, প্রায় ৫ লক্ষ ভোটার শুনানিতে অনুপস্থিত থাকায় তাদের নাম কাটা যাওয়ার সম্ভাবনা রয়েছে (EC Launches SIR Mega Drive)।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে উত্তরপ্রদেশে SIR এর সময়সীমা বাড়িয়ে আগামী ৬ মার্চ পর্যন্ত করা হয়েছে। সেখানে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ১০ এপ্রিল (EC Launches SIR Mega Drive)।
আরও পড়ুন (EC Launches SIR Mega Drive)-
SIR-এ অনিয়মের অভিযোগে এবার ৭ AERO সাসপেন্ড, (7 AERO Suspended by ECI) নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের
Commission takes strict action: SIR বিতর্কে কড়া পদক্ষেপ কমিশনের! বাংলায় আরও ৭ আধিকারিক সাসপেন্ডের নির্দেশ
নতুন নির্দেশিকায় যা থাকছে (EC Launches SIR Mega Drive)-
কমিশন স্পষ্ট করেছে যে, নতুন রাউন্ডে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের ওপর জোর দেওয়া হবে। ভোটারদের সশরীরে হাজির হওয়ার বদলে অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে শুনানি বা অনলাইনে তথ্য আপলোডের সুযোগ আরও সহজতর করা হচ্ছে। এছাড়াও, মাধমিকের অ্যাডমিট কার্ডকে বয়সের প্রমাণ হিসেবে গ্রহণ করার নির্দেশটি আগামী ধাপগুলোতেও বহাল থাকছে (EC Launches SIR Mega Drive)।
কেন এই তাড়াহুড়ো (EC Launches SIR Mega Drive)?
চলতি বছরেই পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরলের বিধানসভা নির্বাচনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই একটি স্বচ্ছ এবং অনুপ্রবেশকারী-মুক্ত ভোটার তালিকা প্রস্তুত করা কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ (EC Launches SIR Mega Drive)।

