Cash Transfer Vs Development at SC
Bengal Liberty Desk, ২০ ফেব্রুয়ারি, নয়াদিল্লি: ভোট এলেই চাল, ডাল, স্কুটি, ফ্রি বিদ্যুৎ বা সরাসরি অ্যাকাউন্টে নগদ টাকা। ভোটের আগে থালা সাজিয়ে বিলানোর এই সংস্কৃতিকে নিয়েই প্রশ্ন তুলল দেশের শীর্ষ আদালত (Cash Transfer Vs Development at SC)। প্রধান বিচারপতি সূর্য কান্ত (Chief Justice Surya Kant) স্পষ্ট বার্তা দিয়েছেন, দরিদ্রকে সহায়তা করা রাষ্ট্রের দায়িত্ব হলেও সবাইকে নির্বিচারে বিনামূল্যে বিলিয়ে দেওয়া আসলে তোষণের রাজনীতি। আদালতের কড়া পর্যবেক্ষণ, করদাতাদের টাকায় ভোটের আগে এই খয়রাতি শেষ পর্যন্ত উন্নয়নকেই থামিয়ে দিচ্ছে (Cash Transfer Vs Development at SC)।
‘তোষণের রাজনীতি’ নিয়ে সরাসরি প্রশ্ন আদালতের (Cash Transfer Vs Development at SC)

তামিলনাড়ু বিদ্যুৎ বণ্টন নিগম সংক্রান্ত একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত সাফ জানালেন, অভাবী মানুষের পাশে দাঁড়ানো এক বিষয়, কিন্তু সক্ষম-অক্ষম না দেখে সবাইকে সুবিধা দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। প্রধান বিচারপতির প্রশ্ন, “আমরা আসলে কী ধরনের সংস্কৃতি তৈরি করছি?” আদালতের পর্যবেক্ষণ, বেশিরভাগ রাজ্যই রাজস্ব ঘাটতিতে ভুগছে। তবু হাসপাতাল, রাস্তা বা শিক্ষায় বিনিয়োগ না করে ভোটের আগে স্কুটি, খাবার বা পোশাক বিলি করা হচ্ছে। এতে করদাতাদের টাকার সঠিক ব্যবহার হচ্ছে কি না, তা নিয়েই বড় প্রশ্ন তুলেছে আদালত (Cash Transfer Vs Development at SC)।
পরিকল্পনাহীন ব্যয়ে কড়া সতর্কবার্তা (Cash Transfer Vs Development at SC)
সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বেঞ্চ। আদালতের মতে, রাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান তৈরি করা, যাতে মানুষ নিজের মর্যাদায় উপার্জন করতে পারে (Cash Transfer Vs Development at SC)।
আরও পড়ুন (Cash Transfer Vs Development at SC)-
Cow Smuggling Border vigilance: ‘সীমান্তের সুরক্ষা নিয়ে আপস নয়’, গরুপাচার মামলায় জওয়ানের সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে মামলা প্রত্যাহার জয়রাম রমেশের (Jairam Ramesh withdraws SC Petition)

বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, কোনও ভর্তুকি বা সুবিধা দিতে হলে তা আগেই বাজেটে পরিকল্পিত ব্যয় হিসেবে দেখানো উচিত। ভোটের আগে হঠাৎ প্রকল্প ঘোষণা আর্থিক শৃঙ্খলাকে দুর্বল করে দেয়। পাশাপাশি আদালতের কড়া বার্তা–রাজ্যগুলির কোষাগার খালি, অথচ খয়রাতি চলছেই। করদাতাদের টাকায় এই প্রবণতা চলতে থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। বিষয়টি নিয়ে কেন্দ্রকে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত এবং স্পষ্ট করেছে, অবাধ ‘ফ্রি কালচার’ দেশের ভবিষ্যৎ অর্থনীতির জন্য বড় অন্তরায় হতে চলেছে (Cash Transfer Vs Development at SC)।
