Tea Garden Workers
Tea Garden Workers

Tea Garden Workers : চা-শ্রমিক ইস্যুতে বারংবার কেন্দ্রের নিশানায় বাংলা, মোদি-সীতারমনের তোপে তৃণমূল

Bengal Liberty, ২৫ মার্চ : 

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততোই কেন্দ্রের তোপের মুখে পড়ছে রাজ্য সরকার (Tea Garden Workers)। প্রথমে প্রধানমন্ত্রী, তার দুদিন পরেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একই ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের ব্যর্থতার খতিয়ান তুলে ধরলেন। উন্নয়ন, কেন্দ্রীয় বরাদ্দ এবং চা-শ্রমিকদের অধিকার-লোকসভায় এই তিন প্রসঙ্গ উত্থাপন করে বঙ্গের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তীব্র কটাক্ষ করলেন অর্থমন্ত্রী (Tea Garden Workers)।

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

লোকসভায় সীতারমনের অভিযোগ, ‘চা-শ্রমিকদের বঞ্চিত করা হয়েছে’ (Tea Garden Workers)

আজ, বুধবার লোকসভায় অর্থ বিল ২০২৬ নিয়ে বিতর্কের জবাবি বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সরাসরি অভিযোগ করেন, তৃণমূল সরকার চা-বাগানের শ্রমিকদের সঙ্গে অন্যায় করছে। তিনি দাবি করেন, রাজ্যের প্রায় ৩ লক্ষ ৭৯ হাজার চা-শ্রমিককে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। তৃণমূল সাংসদদের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, “দারিদ্র্যের প্রান্তসীমায় থাকা চা-শ্রমিকদের ন্যায়বিচার দেননি কেন, যখন কেন্দ্রীয় অর্থবরাদ্দ প্রস্তুত ছিল?”

অর্থমন্ত্রী স্মরণ করিয়ে দেন, ২০২১ সালের কেন্দ্রীয় বাজেটে ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন’ প্রকল্পে অসম ও পশ্চিমবঙ্গের মহিলা চা-শ্রমিক এবং শ্রমিক পরিবারের শিশুদের শিক্ষার জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবারের বাজেটে সেই তহবিলের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। বিজেপি আগেই অভিযোগ তুলেছিল, এই তহবিলের সঠিক ব্যবহার হয়নি, লোকসভায় সেই অভিযোগই ফের তুলে ধরেন অর্থমন্ত্রী।

Narendra Modi
Narendra Modi

মোদির কণ্ঠেও শোনা গিয়েছিল একই বক্তব্য (Tea Garden Workers)

প্রসঙ্গত, ঠিক ২ দিন আগেই টেলিভিশন সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, একসময় বাংলা সংস্কৃতি ও শিল্পের প্রাণকেন্দ্র ছিল। কিন্তু গত ১১ বছরে সেই অবস্থান থেকে রাজ্য অনেকটাই পিছিয়ে গেছে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার উন্নয়নের জন্য বিপুল অর্থ বরাদ্দ করলেও রাজ্যের ‘নির্মম’ সরকার সেই কাজ বাস্তবায়নে বাধা দিচ্ছে। তারপরই বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি চা শ্রমিকদের প্রসঙ্গ উত্থাপন করে মোদি বলেন, “চা-শ্রমিকদের জন্য নেওয়া বিশেষ প্রকল্পগুলিও বাংলায় কার্যকর করতে দেওয়া হচ্ছে না।” তিনি বলেন, “জনকল্যাণের চেয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছে এই সরকার।”

Nirmala sitharaman
Nirmala sitharaman

‘সংস্কার এক্সপ্রেসে’ ভারত, দাবি কেন্দ্রের (Tea Garden Workers)

অর্থ বিলের জবাবে নির্মলা সীতারমণ মোদি সরকারের সামগ্রিক অর্থনৈতিক নীতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, “ভারত এখন সংস্কার এক্সপ্রেসে চলছে, এবং সংস্কারগুলি দৃঢ়তার সঙ্গে বাস্তবায়িত হচ্ছে।”

তিনি জানান, এমএসএমই, কৃষক এবং সমবায় ক্ষেত্রকে শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ এই ক্ষেত্রগুলিই কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভরকেন্দ্র।

আরও পড়ুন:

Central vs State: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আক্রমণে চাপে তৃণমূল? পাল্টা প্রশ্নে ধোঁয়াশা বাড়াচ্ছে জোড়াফুল শিবির

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury