Brazil vs Scotland Preview
Brazil vs Scotland Preview

Brazil vs Scotland Preview: স্কটল্যান্ডের বিরুদ্ধে নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা!

Bengal Liberty: ভারতীয় সময় ভোর ৩:৩০ মিনিটে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হতে চলেছে আত্মবিশ্বাসী ব্রাজিল ও কিছুটা ব্যাকফুটে থাকা স্কটল্যান্ড। টুর্নামেন্টে দুই দলের ভিন্ন অবস্থানের কারণেই আজকের ম্যাচটিকে কেন্দ্র করে ফুটবল সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করছে।

Brazil vs Scotland Preview
Brazil vs Scotland Preview

নেইমারের প্রত্যাবর্তন (Brazil vs Scotland Preview)

ম্যাচটিকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদের অন্যতম প্রধান কারণ নেইমারের প্রত্যাবর্তন। দীর্ঘ কয়েক মাস চোটের কারণে মাঠের বাইরে থাকার পর, চোট সারিয়ে আবারও বল পায়ে নেইমার কেমন পারফর্ম করেন, সেদিকেই নজর থাকবে সবার।

Brazil vs Scotland Preview
Brazil vs Scotland Preview

দুই দলের অবস্থান (Brazil vs Scotland Preview)

নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর ব্রাজিলকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। তবে পরের ম্যাচেই হাইতির বিরুদ্ধে ৩-০ গোলের দাপুটে জয় সমালোচকদের মুখ বন্ধ করে দেয়। অন্যদিকে, স্কটল্যান্ডের অবস্থাও প্রায় একই রকম। হাইতির বিপক্ষে সহজ জয় পেলেও মরক্কোর কাছে হেরে কিছুটা চাপে রয়েছে তারা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কোন দল জয়ের স্বাদ পায়।

Advertisement
Advertisement

ব্রাজিল সম্ভাব্য একাদশ (৪-২-১-৩) (Brazil vs Scotland Preview)

* গোলরক্ষক: অ্যালিসন বেকার
* ডিফেন্ডার: দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস
* ডিফেন্সিভ মিডফিল্ডার: কাসেমিরো, ব্রুনো গুইমারেস
* অ্যাটাকিং মিডফিল্ডার: নেইমার
* ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, মাথেউস কুনিয়া, এনড্রিক

Advertisement
Advertisement

স্কটল্যান্ড সম্ভাব্য একাদশ (৩-৫-১-১) (Brazil vs Scotland Preview)

* গোলরক্ষক: অ্যাঙ্গাস গান
* ডিফেন্ডার: গ্র্যান্ট হ্যানলি, জ্যাক হেন্ড্রি, কিয়েরান টিয়ারনি
* মিডফিল্ডার: ন্যাথান প্যাটারসন, রায়ান ক্রিস্টি, লুইস ফার্গুসন, জন ম্যাকগিন, অ্যান্ডি রবার্টসন
* অ্যাটাকিং মিডফিল্ডার: স্কট ম্যাকটমিনে
* স্ট্রাইকার: চে অ্যাডামস

গ্রুপ-‘সি’-এর এই শেষ ম্যাচে কি কোনো বড় চমক অপেক্ষা করছে, নাকি সহজেই জয় তুলে নেবে সাম্বার দেশ—সেই উত্তর খুঁজতেই আজ রাতে চোখ থাকবে ফুটবলবিশ্বের।

আরো পড়ুন:- Morocco vs Haiti Preview: জয়ের শেষ হাসি কে হাসবে?

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury