India - Russia
India - Russia

India – Russia : চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে দিল্লিকে এস-৫০০, সু-৫৭-এর প্রস্তাব পুতিনের!

Bengal Liberty

সোমবার কিরঘিস্তানের(India – Russia)বিশকেকে ২৬তম এসসিও সম্মেলনে বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারা উপস্থিত ছিলেন। সেখানেই দীর্ঘ ৩০ মিনিট একান্তে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই আলোচনায় উঠে এসেছে একাধিক বিষয়। সূত্রের খবর, ইউক্রেনের যুদ্ধ থেকে শুরু করে চিন-পাকিস্তান ইস্যু—সব বিষয়েই দুই রাষ্ট্রনেতার চমৎকার কথোপকথন সামনে এসেছে। সেই বৈঠকের ছবি ভাইরাল হওয়ার পরেই ভারতের প্রতিরক্ষা বিভাগকে আরও শক্তিশালী করার জন্য এস-৫০০ এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সু-৫৭ তুলে দিতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে নয়াদিল্লি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সন্ধানে রয়েছে। এই পরিস্থিতিতেই এমন প্রস্তাব দিল রাশিয়া।

Advertisement
Advertisement

রাশিয়ার উত্তম প্রস্তাব(India – Russia)

অপারেশন সিঁদুর চলাকালীন কার্যত একা হাতে পাকিস্তানের মূল জঙ্গিঘাঁটি ধ্বংস করার পেছনে এস-৪০০-এর চূড়ান্ত সাফল্যের পরেই এস-৫০০ ভারতের হাতে তুলে দিতে চাইছে রাশিয়া। সু-৫৭ যুদ্ধবিমান আকাশ, স্থল ও সমুদ্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে। প্রতিকূল আবহাওয়া ও ইলেকট্রনিক যুদ্ধের পরিস্থিতিতেও দিন-রাত সর্বক্ষণ যুদ্ধ করার ক্ষমতা রাখে এই বিমান। সেই সঙ্গেই কম দৃশ্যমানতার মধ্যেও সমান কর্মক্ষম পঞ্চম প্রজন্মের এই বিমান। এমন বিমান ভারতের ভাঁড়ারে এলে যে চিন ও পাকিস্তানের ঘুম ছুটবে, তাতে নিশ্চিত বিশেষজ্ঞ মহল।

শান্তির দূত মোদি(India – Russia)

এর পাশাপাশি মহাত্মা গান্ধী ও গৌতম বুদ্ধের অসাধারণ বাণী উল্লেখ করে বিশ্বের কাছে শান্তির বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরও কাছাকাছি রাশিয়া ও ভারত—ফের কি আমেরিকার তরফ থেকে কোনওরকম হস্তক্ষেপ আগামী দিনে চোখে পড়বে? নাকি তৈরি হবে নয়া কূটনৈতিক সমীকরণ? এই নিয়েই সরগরম আন্তর্জাতিক মহলের একাংশ।

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury