Gen Z protest
Gen Z protest

বিদ্রোহের ডাক কাঠমান্ডুতে, সরকারের পতন আসন্ন?(nepal Gen-Z protest)

Bengal Liberty: সমাজমাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও, রাজধানীজুড়ে বিক্ষোভ থামার নাম নেই নেপালে। বরং সোমবারের থেকেও ভয়ঙ্কর রূপ নিয়েছে নেপালের ছাত্র-আন্দোলন। এদিন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি আরও প্রকট হতে দেখা গেল।

Nepal Gen-z protest
Nepal Gen-z protest

নেপাল বর্তমান পরিস্থিতি নাগালের বাইরে

দেশের ছাত্র-যুবদের চাপের মুখে পরে সোমবারই সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল নেপাল সরকার। তাতেও আন্দোলন নিয়ন্ত্রণ এল না। উল্টে নতুন করে আরও উদ্যোমে বিক্ষোভ শুরু হল। দাবি উঠতে শুরু করছে প্রধানমন্ত্রীর পদত্যাগের। এমনকী প্রেসিডেন্ট রামচন্দ্র পোড়ালের বাসভবনে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এর আঁচ এসে পড়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহলের উপরেও। বিক্ষোভকারীর তাঁর বাড়ির উপরেও চড়াও হন বলেই খবর। মঙ্গলবার অনির্দিষ্ট কালের জন্য রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন প্রান্তে কার্ফু জারি হয়েছে। সেই কার্ফুকে উপেক্ষা করেই এদিন রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা।

Nepal Gen-z protest
Nepal Gen-z protest

ছাত্রযুবদের নতুন অভিযোগ,

সোমবার অবধি সমাজমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হয়ে পথে নামতে দেখতে গিয়েছিল সে দেশের ছাত্রযুবদের। কিন্তু জনরোষ রুখতে তড়িঘড়ি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় নেপাল সরকার। এরপরই ছাত্রযুবরা তাঁদের নতুন অভিযোগ ‘সরকারের দুর্নীতি’কে সামনে রেখে ফের রাজধানীর বুকে তান্ডব চালাতে শুরু করে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury