Bengal Liberty:
তিনটি পৃথক এফআইআর (FIR) মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বড়সড় স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। ভবানীপুর, কালীতলা এবং বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলায় আপাতত তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য (Abhishek Banerjee)। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে।

আদালতের শর্ত (Abhishek Banerjee)
তবে আদালতের এই নির্দেশে একাধিক শর্তও রয়েছে। তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। তদন্তকারী সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে তাঁকে হাজিরা দিতে হবে। তবে এই হাজিরার জন্য অন্তত ৪৮ ঘণ্টা আগে তাঁকে নোটিস দিতে হবে। তিনি তদন্তে সহযোগিতা না করলে রাজ্য সরকার বিষয়টি আদালতের নজরে আনতে পারবে বলেও জানিয়ে দিয়েছে হাইকোর্ট।
আরও খবর
বিদেশযাত্রার ক্ষেত্রেও আপাতত আদালতের অনুমতি প্রয়োজন হবে অভিষেকের। তবে গত ১০ আগস্ট চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার যে অনুমতি সুপ্রিম কোর্ট দিয়েছিল, হাইকোর্টের এই নির্দেশে তার কোনো প্রভাব পড়বে না বলে স্পষ্ট করেছেন বিচারপতি। বিচারপতির পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের অনুমতি থাকা সত্ত্বেও এখনও বিদেশ যাননি অভিষেক।

রাজ্যের আরজি (Abhishek Banerjee)
এদিকে হাইকোর্টের নির্দেশের একটি অংশ নিয়ে আপত্তি জানিয়েছে রাজ্য। হাইকোর্টে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য ওই অংশের ওপর স্থগিতাদেশের আবেদন জানান।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে। পাল্টা অভিযোগকারীদের বক্তব্য, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন এই ধরনের অভিযোগ প্রকাশ্যে আনার মতো পরিস্থিতি ছিল না; সরকার বদলের পরই পুরনো অভিযোগগুলি সামনে আসছে।
Abhishek Banerjee
ফলে তিন মামলায় হাইকোর্টের রক্ষাকবচে আপাতত স্বস্তি পেলেও তদন্তে সহযোগিতা এবং বিদেশযাত্রা নিয়ে আদালতের শর্তাবলি বহাল থাকছে। আগামী ২৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুনঃ নৌকাডুবির জেরে উত্তাল তিউনিশিয়া, বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ!


