BJP MLA Santu Pan: বিজেপি মণ্ডল সভাপতিকে মারধর, কাঠগড়ায় বিধায়ক সন্তু পানের ড্রাইভার

Bengal Liberty: 

তারকেশ্বরে বিজেপির অন্দরে গোষ্ঠীকোন্দলের জল্পনা আরও জোরাল। ‘তেরঙ্গা যাত্রা’কে কেন্দ্র করে বিজেপির তারকেশ্বর শহর ১ নম্বর মণ্ডলের সভাপতি বিল্বমঙ্গল মালিককে মারধরের অভিযোগ উঠল। অভিযোগের তির উজ্জ্বল অধিকারী ওরফে বাবুসোনা অধিকারীর বিরুদ্ধে। তিনি তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পানের প্রাক্তন গাড়িচালক বলে দাবি করেছেন আক্রান্ত বিজেপি নেতা। যদিও অভিযুক্তের সঙ্গে দলের কোনও যোগ নেই বলেই দাবি করেছেন বিল্বমঙ্গল।

Advertisement
Advertisement

BJP MLA Santu Pan ‘তেরঙ্গা যাত্রা’ ঘিরে বিবাদ, থানায় লিখিত অভিযোগ দায়ের

 

ঘটনার সূত্রপাত তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। সেখান থেকেই ‘তেরঙ্গা যাত্রা’ শুরু হওয়ার কথা ছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে গতকাল বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়েছিলেন বিজেপি কর্মীরা। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বিল্বমঙ্গল মালিকও। অভিযোগ, সেই সময়ই উজ্জ্বল অধিকারী তাঁর উপর চড়াও হন এবং মারধর করেন। ঘটনায় আহত হওয়ার পর তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির মণ্ডল সভাপতি।

 

আক্রান্ত নেতার দাবি, এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ উঠেছিল। তবে তিনি বিজেপির কোনও পদে নেই এবং দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্কও নেই বলে স্পষ্ট করেছেন বিল্বমঙ্গল। তা হলে দলের কর্মসূচিতে তাঁর উপস্থিতি এবং মণ্ডল সভাপতির উপর হামলার অভিযোগ ঘিরে প্রশ্ন উঠছে, কার নির্দেশ বা প্রশ্রয়ে তিনি এমন ঘটনা ঘটানোর সাহস পেলেন?

 

BJP MLA Santu Panবিধায়কের ভূমিকা নিয়েও প্রশ্ন

 

এদিকে নাম না করেই এই ঘটনায় দলের নবনিযুক্ত বিধায়কের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আক্রান্ত বিজেপি নেতা। বিধায়কের প্রাক্তন চালক হওয়ার সুবাদেই কি উজ্জ্বলের এমন দাপট, তা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এখনও সামনে আসেনি।

BJP MLA Santu Pan
BJP MLA Santu Pan

ঘটনার বিস্তারিত জেলা বিজেপি সভাপতিকে জানিয়েছেন বিল্বমঙ্গল মালিক। একইসঙ্গে পুলিশের কাছেও অভিযোগ জানিয়ে আইনি পথে হাঁটার কথা বলেছেন তিনি। বিশেষ করে জাতীয় পতাকার অবমাননার অভিযোগকে সামনে রেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তাঁর।

 

 BJP MLA Santu Pan

 

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি তারকেশ্বরে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল এবার প্রকাশ্যে? নাকি দলীয় পরিচয়ের বাইরে থাকা কোনও ব্যক্তির সঙ্গে রাজনৈতিক ঘনিষ্ঠতাই এই বিতর্কের নেপথ্যে? তদন্তের পরই স্পষ্ট হবে ঘটনার আসল কারণ।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ ভিন রাজ্যে পালানোর ছক! অণ্ডাল বিমানবন্দর থেকে গ্রেফতার প্রেমপাল সিং

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury