Bengal Liberty: সোমবার থেকে শুরু হওয়া রাজ্য বিধানসভার অধিবেশনে এক নজিরবিহীন ও মানবিক মুহূর্তের সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। ২১ জুলাই সংক্রান্ত জাস্টিস চ্যাটার্জির রিপোর্ট বিধানসভায় পেশ করার পর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের আসন ছেড়ে সোজা গিয়ে বসলেন পানিহাটির বিধায়ক তথা আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা রত্না দেবনাথের পাশে।

কী ঘটেছিল বিধানসভায়? (Chief Minister Suvendu Adhikari)
এদিন বিধানসভায় বহু প্রতীক্ষিত ২১ জুলাইয়ের তদন্ত কমিশনের রিপোর্ট পেশ করেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিনের ধামাচাপা পড়ে থাকা এই রিপোর্ট পেশের পর স্বাভাবিকভাবেই বিধানসভায় উত্তাপ ও চর্চা ছিল তুঙ্গে। এর মাঝেই রত্না দেবনাথের কাছে গিয়ে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই কথোপকথন ছিল আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। সাধারণত অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের আসন ছেড়ে অন্য কোথাও যান না, সেখানে এই ঘটনাকে নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সহমর্মিতার বার্তা (Chief Minister Suvendu Adhikari)
আরজি কর কাণ্ডের নির্যাতিতার বিচার নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে এর আগেই দৃঢ়প্রতিজ্ঞার কথা শুনিয়েছিলেন। আজ রত্নাদেবীর পাশে বসে তাঁর সঙ্গে নিচু স্বরে কথোপকথনের সময় সেই বিচার পাওয়ার প্রতিশ্রুতির ছায়াই ছিল বলে মনে করা হচ্ছে। এরপর মুখ্যমন্ত্রী একই সারিতে বসা দলের অন্য বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় এবং পাপিয়া অধিকারীর সঙ্গেও কথা বলেন।
আরও খবর
আরজি করের ন্যায়বিচার নিয়ে নির্যাতিতার মায়ের দীর্ঘ লড়াইয়ের প্রতি প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃত্বের এই সংবেদনশীল আচরণ বিধানসভার অন্দরে এক গভীর মানবিক স্পর্শ তৈরি করেছে।


