সরস্বতী পুজোর দিন জেইই মেন(JEE Main Saraswati Puja exam date) পরীক্ষা ঘিরে তৈরি হওয়া টানাপড়েনের অবসান। পড়ুয়াদের আবেগ ও একাধিক আবেদনের কথা মাথায় রেখে অবশেষে সিদ্ধান্ত বদল করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পশ্চিমবঙ্গে ২৩ জানুয়ারি যাঁদের জেইই (মেন)(JEE Main Saraswati Puja exam date) পরীক্ষায় বসার কথা ছিল, তাঁদের জন্য ওই দিন পরীক্ষা নেওয়া হবে না। পরিবর্তে, সেশন ১-এর মধ্যেই অন্য একটি দিনে পরীক্ষার সুযোগ দেওয়া হবে।

এনটিএ সূত্রে খবর, সরস্বতী পুজো উপলক্ষে বাংলার পরীক্ষার্থীদের তরফে একের পর এক অনুরোধ জমা পড়েছিল। একই দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী থাকায় রাজ্যে সরকারি ছুটিও ছিল। এই বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই পরীক্ষার সূচিতে আংশিক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এই ইস্যু ঘিরে কেন্দ্র–রাজ্য স্তরে রাজনৈতিক চাপানউতোরও কম হয়নি। রাজ্য সরকারের তরফে পরীক্ষার দিন পরিবর্তনের দাবি জানানো হয় এনটিএ-কে চিঠি দিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পড়ুয়াদের স্বার্থে তিনি নিজে কেন্দ্রীয় সরকার ও এনটিএ-র কাছে বিষয়টি তুলে ধরেন। শেষমেশ সেই দাবিই মান্যতা পেল।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। তাঁর মতে, পরীক্ষার্থীদের সুবিধাকেই অগ্রাধিকার দেওয়া উচিত।
আরও খবর

উল্লেখ্য, জেইই (মেন) (JEE Main Saraswati Puja exam date) ২০২৬ সেশন ১-এর পরীক্ষা ২১ থেকে ২৯ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে বিই ও বিটেকের প্রথম পত্রের পরীক্ষা ছিল ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ জানুয়ারি। এই তালিকার মধ্যে শুধুমাত্র ২৩ জানুয়ারির পরীক্ষাই বাংলার ক্ষেত্রে পিছিয়ে দেওয়া হল।


