Ritabrata Banerjee
Ritabrata Banerjee

Ritabrata Banerjee: বাংলাদেশি নম্বর থেকে প্রাণনাশের হুমকি, ডিজির কাছে অভিযোগ ঋতব্রতর

Bengal Liberty: বাংলাদেশি ফোন নম্বর থেকে লাগাতার প্রাণনাশের হুমকি পাওয়ার ঘটনায় রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তর-র কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন বিরোধী দলনেতা তথা উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে সশরীরে ভবানীভবনে উপস্থিত হয়ে ডিজির সঙ্গে দেখা করেন তিনি এবং গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানান।

Advertisement
Advertisement

সূত্রের খবর, গত ৩ জুন থেকে টানা বিভিন্ন বাংলাদেশি নম্বর থেকে ফোন করে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। প্রাথমিক পর্যায়ে বিষয়টি সেভাবে গুরুত্ব না দিলেও, সম্প্রতি হুমকির প্রকোপ ও সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় অবশেষে পুলিশ প্রশাসনের শীর্ষকর্তার দ্বারস্থ হন এই বিধায়ক। ডিজির সঙ্গে সাক্ষাতের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান যে, রাজ্য পুলিশের ডিজি তাঁর অভিযোগ অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন এবং বিষয়টি দ্রুত খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

Advertisement
Advertisement

ডিজির নির্দেশের পরই যে সমস্ত নম্বর থেকে হুমকি ফোনগুলি এসেছে, সেগুলির কল রেকর্ড ও লোকেশন ট্র্যাক করে তদন্ত শুরু করেছে ভবানীভবন। পাশাপাশি, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে নিজের বিধানসভা এলাকায় চলাফেরার সময় তাঁকে কঠোরভাবে পুলিশি নিরাপত্তা বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার নেপথ্যে প্রকৃত কোন চক্র কাজ করছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুনঃ

https://bengalliberty.com/2026/08/11/rahul-gandhi-8/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury