Bengal Liberty : সিজেপি নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কার জেল হেফাজতের মেয়াদ আরও বাড়াল আদালত। স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তরফে এই কথা জানানো হয়েছে। এই নেতার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ উঠেছে। এদিন আদালতের তরফে জানানো হয়েছে, আইনের প্রতি এই দুই সিজেপি নেতা কোনও মান্যতা দেখায়নি। যেভাবে তাঁরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় পুলিশকে তোয়াক্কা বিক্ষোভ দেখাচ্ছে, তাতে তাঁদের ওপর ভরসা করা যাচ্ছে না।
আদালতের বক্তব্য অনুযায়ী, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা শুনানির সময় বলেছিল, তাঁরা এই ধরনের কাজ ভবিষ্যতে করবে না। কিন্তু তাদের কথার ওপর ভরসা করা যাচ্ছে না। আদালত জানায়, অতীতে ওই দুই সিজেপি নেতার কার্যকলাপকে সামনে রেখে তাঁদের দুই দিনের মধ্যে মুচলেকা দিতে হবে। আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে। এর আগে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার করা হয়েছিল সৌরভ ও আশুতোষকে। পরে তাঁদের পাঁচ দিনের জেল হেফাজত হয়। সেই জেল হেফাজতের মেয়াদ এবার বাড়ানো হল।


