Maharashtra ECI
Maharashtra ECI

ফর্ম ৬ সংশোধনে সওয়াল,চিঠি মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিকের

Bengal Liberty : এসআইআর বিক্ষোভের মাঝে নির্বাচন কমিশনকে ফর্ম ৬ সংশোধনের প্রস্তাব দিয়ে চিঠি দিলেন মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিক। চিঠিতে তিনি প্রস্তাব দিয়েছেন, যাদের এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ গিয়েছে, তাদের যাতে সহজতর প্রক্রিয়ায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়। সেই কারণে তিনি ফর্ম ৬ সংশোধন করার প্রস্তাব দিয়েছেন।
সূত্রের খবর, গত সপ্তাহে প্রস্তাবটিকে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। সাধারণত নতুন ভোটার অন্তর্ভুক্তির জন্য এই ফর্ম দেওয়া হয়।

এবার এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ গিয়েছে, তাদের যাতে পুনরায় ভোটার তালিকায় ঢোকানো যায়, সেই জন্যই ফর্ম ৬ ব্যবহারের প্রস্তাব দিলেন মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিক। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ করেছেন। তাদের মধ্যে অন্যতম হল, ফর্ম ৬ এর শিরোনাম থেকে নতুন ভোটার শব্দবন্ধ তুলে দেওয়া। এছাড়াও যে আবেদনকারীর নাম আগে কোনও বিধানসভা কেন্দ্রে নথিভুক্ত ছিল, কিন্তু বর্তমানে আর কোনও তালিকাভুক্ত নেই, তাদের জন্য বিকল্প ঘোষণার ব্যবস্থা করা ও নির্বাচনী আধিকারিকদের পূর্বের ভোটার তালিকাভুক্তি চিহ্নিত করতে সাহায্য করার জন্য আবেদনকারীদের তাদের আগের ভোটার আইডি নম্বর দেওয়ার সুবিধা প্রদান করা। এই প্রসঙ্গে অবশ্য নির্বাচন কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।