L.K. Advani
L.K. Advani

হাসপাতাল থেকে ছাড়া পেলেন আদবানি

Bengal Liberty : হাসপাতাল থেকে ছাড়া পেলেন বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী। সোমবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, লালকৃষ্ণের শারীরিক অবস্থা স্থিতিশীল। এর আগে বুকে সংক্রমণ নিয়ে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন লালকৃষ্ণ। গত ১৬ অক্টোবর দিল্লির বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষিয়ান বিজেপি নেতা। তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছিলেন। আস্তে আস্তে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। শেষ পর্যন্ত সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। উল্লেখ্য, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেশ কয়েক বছর ধরে বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন লালকৃষ্ণ আদবানি। এরপর ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত উপ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন আদবানি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।