Rahul Gandhi
Rahul Gandhi

কংগ্রেসকে জনসভার দিনক্ষণ পিছনোর আর্জি ব্যবসায়ী সংগঠনের

Bengal Liberty : ফের নয়াদিল্লিতে মেগা বিক্ষোভ কর্মসূচি নিচ্ছে ইন্ডিয়া ব্লক। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ভোটচুরি ইস্যুতে একটি মেগা জনসভা করতে চলেছে কংগ্রেস। কংগ্রেসের সেই পরিকল্পনাতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে স্থানীয় ব্যবসায়ীদের। রামলীলা ময়দানের ওই মেগা জনসভা যাতে পিছিয়ে দেওয়া হয়, সেই আর্জি জানিয়ে রাহুল গান্ধীকে চিঠি লিখেছেন দিল্লির ব্যবসায়ীদের সংগঠন।

দিল্লির চেম্বার অফ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রির তরফে চিঠি লিখে রাহুল গান্ধীর কাছে আর্জি জানানো হয়েছে, ওই মেগা প্রতিবাদ কর্মসূচি যেন ধনতেরাস এবং দিওয়ালির পর করা হয়। কারণ, ৬ নভেম্বর ধনতেরস এবং ৮ নভেম্বর দিওয়ালি। কারণ যখন এই সভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে, তখন চলবে উৎসবের মরশুম। সেই সময় বিক্ষোভ বা প্রতিবাদ সভা হলে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। সিটিআইয়ের চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল কংগ্রেসের কাছে আর্জি জানিয়েছেন, রামলীলা ময়দানের ওই বিক্ষোভ কর্মসূচি অন্তত ১০ নভেম্বর পর্যন্ত স্থগিত করে দেওয়া হোক।

এই সভা হলে ব্যবসায়ীদের ১০ হাজার টাকা ক্ষতি হতে পারে। এর আগে দিল্লিতে বিভিন্ন কর্মসূচির সময় বড়সড় ক্ষতির মুখে পড়তে হয় ব্যবসায়ীদের। কংগ্রেস সূত্র থেকে জানা গিয়েছে, ১ নভেম্বরের সভার প্রস্তুতি ইতিমধ্যেই রাজ্যে রাজ্যে শুরু করে দিয়েছে কংগ্রেস। সভায় যাতে বিভিন্ন রাজ্য থেকে বেশি পরিমাণে সাধারণ মানুষ আসে, সেই বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।