Bengal liberty : বিতর্কের আবহে বামেদের বুক স্টল দেওয়া নিয়ে এবার খোঁচা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর মতে, বামেরা বুক স্টল করতে চাইছে করুক। বিক্রি তো হয় না। কিছুটা হলেও তাচ্ছিল্যের সুর ভেসে এল দিলীপবাবুর কথায়।
এবার বামেদের বুক স্টল দেওয়া নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। কোনও কোনও পুজো কমিটি বামেদের বুক স্টল করতে দেওয়া হবে না বলে জানিয়েও দেয়। মুখ্যমন্ত্রীও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বামেরা বুক স্টল দিলে শারদোৎসবের বদলে দুর্গোৎসব লিখতে হবে। এই বিতর্কের আবহে বামেদের বুক স্টল দেওয়ার বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এই প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানান, সবাই স্টল করতে পারে। করছেন করুন। বই তো বিক্রি হয় না। ২৫ বছর ধরে সেই একই বই রাখা, যেগুলি প্রদর্শনী হয়। এইগুলি স্টল না বলে প্রদর্শনী বলা উচিত। কিন্তু তারপরও কিছু ড্রামা করে খবর করার চেষ্টা হয়।
সম্প্রতি বনগাঁ সিপিএমের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের হয়। এই বিষয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ বামেদের স্টল করার অনুমতি দেয়। যদিও এই বিষয়ে প্রধান বিচারপতির বেঞ্চে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়। এই আবহে একটি পরিসংখ্যান সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, পুজোতে বামেদের স্টলে প্রতি বছর ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার বই বিক্রি হয়। তাতে সব রকমের বই থাকে। চলতি বছরেও এই একই ছবি ফুটে উঠেছে। এই পরিস্থিতিতে বই স্টল নিয়ে বাম ও বিজেপির মধ্যে রাজনৈতিক টিপ্পনী বিদামান।


