Bengal Liberty : সোমবার ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে লন্ডনে অনুষ্ঠিত হতে চলেছে ৭০তম ব্যালন ডি’অর ২০২৬-এর অনুষ্ঠান। প্রতি বছরই ব্যালন ডি’অরের মঞ্চে ফুটবলের তাবড় তাবড় রথী-মহারথীরা একত্রিত হন ফুটবলকে উদ্যাপন করতে। এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান প্রথমবারের জন্য ফ্রান্সের প্যারিস থেকে সরে লন্ডনে অনুষ্ঠিত হতে চলেছে। সেই সঙ্গে, কোন কোন ফুটবলার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন, তা দেখে নেওয়া যাক এক নজরে।
ব্যালন ডি’অরের দৌড়ে কারা এগিয়ে?
তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের তারকা ফুটবলার হ্যারি কেইন। ৫১ শতাংশ ভোট পেয়ে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। দ্বিতীয় স্থানে রয়েছেন স্পেন ও বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামাল। ৩৭ শতাংশ ভোট পেয়ে কেইনের থেকে পিছিয়ে থাকলেও বাকি ফুটবলারদের কড়া টক্কর দিচ্ছেন বিশ্বকাপজয়ী এই তরুণ তারকা।
অন্যদিকে, কিলিয়ান এমবাপে এবং আটবারের ব্যালন ডি’অরজয়ী কিংবদন্তি লিওনেল মেসিও ফের এই পুরস্কার জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছেন। মেসি কি নবমবারের জন্য এই সম্মান জিততে পারবেন? নাকি শেষ মুহূর্তে বাজিমাত করবেন অন্য কোনও ফুটবলার? এখন সেটাই দেখার।
আরও খবর
এ ছাড়াও, সেরা তরুণ ফুটবলার, সেরা ক্লাব, সেরা একাদশ এবং সেরা মহিলা ফুটবলারের মতো একাধিক বিভাগে পুরস্কার দেওয়া হবে এই জমকালো অনুষ্ঠানে। কে হবেন সেরার সেরা, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে জল্পনা ও বিতর্ক চলছেই। শেষ পর্যন্ত কার মাথায় উঠবে ফুটবলের সেরার মুকুট, এখন সেদিকেই তাকিয়ে গোটা ফুটবল বিশ্ব।


