Bengal Liberty
২০১৯ সালে শুরু হওয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের(Icc World Test Championship) প্রতিটি ফাইনালই ইংল্যান্ডের বিভিন্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।প্রথম আসরের ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনালটি অনুষ্ঠিত হয়েছিল সাউথ্যাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে। এর পরবর্তী দুটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লর্ডস এবং ওভাল ক্রিকেট স্টেডিয়ামে।

এবারও কি ইংল্যান্ডেই ফাইনাল?বিগত তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার পর অনেকেরই ধারণা ছিল, এবার হয়তো সেই রীতি বদলাবে।অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকায় ফাইনাল আয়োজন নিয়ে আলোচনা চলছিল; এমনকি উঠে এসেছিল বিশ্বের বৃহত্তম ‘নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম’-এর নামও। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটি ফের ইংল্যান্ডের দ্য ওভালেই অনুষ্ঠিত হবে।
আইসিসির অন্দরেই তীব্র অসন্তোষ(Icc World Test Championship)
এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই আইসিসির বৈঠকে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেন বারবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইংল্যান্ডেই আয়োজন করা হবে, তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মুখ খুলেছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। পাশাপাশি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও।
আরও খবর

প্রাক্তন ক্রিকেটারদের ক্ষোভ(Icc World Test Championship)
“বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল—যেসব দেশে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা কমছে, সেখানে এই ঐতিহ্যবাহী সংস্করণকে ফের জনপ্রিয় করে তোলা। কিন্তু ২০৩১ সাল পর্যন্ত যদি ইংল্যান্ডেই ফাইনাল অনুষ্ঠিত হতে থাকে, তবে টেস্ট ক্রিকেটের প্রসার কীভাবে ঘটবে? একটি মাত্র দেশের আধিপত্য বজায় থাকলে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। এই সিদ্ধান্ত কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।”

পাল্টা কী বলছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড?(Icc World Test Championship)
“টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমরা কোনো ঝুঁকি নিতে পারি না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অন্য কোথাও অনুষ্ঠিত হলে এবং সেখানে পর্যাপ্ত দর্শক উপস্থিত না থাকলে ফাইনালের গরিমা নষ্ট হবে। ইংল্যান্ডে এখনও টেস্ট ক্রিকেটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সেই কারণেই আমরা আইসিসির এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। টেস্ট ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া আমাদের প্রধান দায়িত্বের মধ্যে পড়ে।”
বিতর্ক কি আরও বাড়বে?(Icc World Test Championship)
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজক হিসেবে ফের ইংল্যান্ডের নাম ঘোষণার পর ক্রিকেটমহলে নতুন বিতর্ক দানা বেঁধেছে। আগামী দিনে এই সিদ্ধান্ত ঘিরে আইসিসির অন্দরে আরও জোরালো আলোচনা ও মতবিরোধ তৈরি হয় কি না, এখন সেদিকেই নজর ক্রিকেট বিশ্বের।



