Sundarban Tiger
Sundarban Tiger

Sundarban Tiger : সুন্দরবনের জঙ্গলে পরপর বাঘের মৃত্যু, সুন্দরীর পর সুন্দরের নির্মম পরিণতি!

Bengal liberty

বিগত বেশ কিছুদিন ধরেই সুন্দরবনের(Sundarban Tiger)জঙ্গলে একের পর এক বাঘের মৃত্যু নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সুন্দরীর মৃত্যুর পর এ বার সুন্দরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে। মাত্র কয়েক দিনের ব্যবধানে একই পুনর্বাসন কেন্দ্রে পরপর দুটি বাঘের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ।

Advertisement
Advertisement

সুন্দরের মৃত্যু(Sundarban Tiger)

১৬ বছর বয়সেই পৃথিবীকে ছেড়ে চলে গেল সুন্দর। বেশ কয়েক দিন ধরেই সুন্দরীর মৃত্যুর পর থেকে মন-মেজাজ খারাপ ছিল সুন্দরের। তার উপর ১২ দিন ধরে বিশেষ ধরনের সংক্রমণে ভুগছিল সে। বন দফতরের পক্ষ থেকে বাঘটিকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সমস্ত চেষ্টা ব্যর্থ করে রবিবার ভোরে মৃত্যু হয় বাঘটির।

একাধিক বাঘের নির্মম পরিণতি(Sundarban Tiger)

শুধু সুন্দর কিংবা সুন্দরী নয়, একাধিক বাঘের ক্ষেত্রেই একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। প্রথম দিকে প্রকৃতির সঙ্গে মানিয়ে নিলেও ধীরে ধীরে তাদের শরীরে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। পাশাপাশি, সংক্রমণের তীব্র যন্ত্রণার কারণেও নির্মম পরিণতির মুখে পড়ছে বাঘেরা।

Sundarban Tiger
Sundarban Tiger

তথ্য অনুযায়ী, ২০০১ থেকে ২০২৫ সালের মধ্যে গত দুই দশকে বাংলাদেশ সুন্দরবন বন বিভাগের নথিতে আনুমানিক ৬১ থেকে ৬২টি বাঘের মৃত্যু হয়েছে। বার্ধক্য, অসুস্থতা বা স্বাভাবিক কারণে আনুমানিক ১৯ থেকে ২১টি বাঘের মৃত্যু হয়েছে। মানুষের জীবনের সঙ্গে মৃত্যুর যেমন গভীর সম্পর্ক রয়েছে, বাঘেদের ক্ষেত্রেও প্রকৃতির সেই নিয়ম কার্যকর। কিন্তু আগামী দিনে কি বাঘেদের মৃত্যু কোনও ভাবে কমবে? নাকি একের পর এক বাঘের মৃত্যু সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য আরও বড় উদ্বেগের কারণ হয়ে উঠবে?

 

Advertisement
Advertisement

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury