Cyclone Update
Cyclone Update

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! ১৭ নভেম্বর তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা

এছাড়াও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে প্রায় ৮৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে প্রায় ৯৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ছিল গভীর নিম্নচাপটির অবস্থান।

আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে সেটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সেখানেই থেমে থাকবে না শক্তি বৃদ্ধি। পরবর্তী দু’দিনে ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সম্ভাব্য গতিপথ অনুযায়ী, শেষ পর্যন্ত অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে আবহাওয়া দফতর।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।