Rainy Weather Update
Rainy Weather Update

Rainy Weather Update : নিম্নচাপে ভাসছে কলকাতা! ১০০ মিমি ছাড়াল বৃষ্টি

Bengal Liberty : শ্রাবণের শেষ লগ্নে নিম্নচাপের জোড়া ধাক্কা। একদিকে সক্রিয় বর্ষা, অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ (Rainy Weather Alert)। তার জেরে সোমবার সকাল থেকেই কলকাতা ও শহরতলিতে শুরু হয়েছে বৃষ্টি। প্রথমে ঝিরঝিরে থাকলেও বেলা বাড়তেই বৃষ্টির দাপট বেড়েছে। দুপুর ১টা পর্যন্ত শহরের একাধিক এলাকায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। উত্তর থেকে দক্ষিণ কলকাতা, বহু রাস্তায় জমেছে জল। পরিস্থিতি সামাল দিতে শহরের ১৬টি বোরোর সব পাম্পিং স্টেশন চালু রাখার নির্দেশ দিয়েছে পুরসভা (Rainy Weather Update)।

Rainy Weather Update
Rainy Weather Update

সকাল থেকে বৃষ্টি, জলমগ্ন শহরের একাধিক এলাকা (Rainy Weather Update)

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চলটি গত কয়েক ঘণ্টায় আরও সুস্পষ্ট হয়েছে। সোমবারের মধ্যে এটি আরও শক্তিশালী হবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। বর্ষাকালীন অক্ষরেখাও সক্রিয় রয়েছে। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে সেই অক্ষরেখা নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় রাত থেকেই জল বাড়ছিল।

Advertisement
Advertisement

একাধিক এলাকায় জমেছে জল (Rainy Weather Update)

সোমবার সকাল থেকে বৃষ্টির তীব্রতা বাড়তেই পরিস্থিতি আরও খারাপ হয়। ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, দক্ষিণ বেহালা, সেন্ট্রাল অ্যাভিনিউ, গড়িয়াহাট-সহ একাধিক এলাকায় জল জমেছে। উত্তর কলকাতার এমজি রোড ও বিধান সরণির বিভিন্ন জায়গাতেও পকেটে পকেটে জল জমেছে।পাতিপুকুর-সহ কয়েকটি আন্ডারপাসেও জল জমেছে। দক্ষিণ কলকাতার কিছু এলাকায় অবশ্য জল জমার পর বৃষ্টি কিছুটা থামতেই তা নেমে গিয়েছে। পুরসভা সূত্রে খবর, পরিস্থিতি সামাল দিতে কলকাতার ১৬টি বোরোর সব পাম্পিং স্টেশন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। নিকাশি বিভাগের ডিজি শান্তুন ঘোষ বোরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছেন। পরিস্থিতির খোঁজ নিতে একাধিক বৈঠকও করেছেন পুর আধিকারিকরা। বৃষ্টি থামার পর বিভিন্ন এলাকায় আধিকারিকদের দিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement

দুপুর ১টা পর্যন্ত কোথায় কত বৃষ্টি? (Rainy Weather Update)

দুপুর ১টা পর্যন্ত কলকাতার একাধিক এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার ছাড়িয়েছে।

বেলগাছিয়া: ১০৪ মিমি
পামারবাজার: ১০০ মিমির বেশি
পাগলাডাঙা: ৯৩ মিমি
মানিকতলা: ৯১ মিমি
টপসিয়া: ৮৫ মিমি
ঠনঠনিয়া: ৮০ মিমি
বালিগঞ্জ: ৭৮ মিমি
দত্তবাগান: ৬২ মিমি
জোকা: ৫০ মিমি

হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবারের পর থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট ধীরে ধীরে কমতে পারে। আপাতত নিম্নচাপ ও সক্রিয় বর্ষার জোড়া প্রভাবে শ্রাবণের শেষ সোমবারে ভিজছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/17/kolkata-airport-2/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury