Weather Alert
Weather Alert

Weather Alert : বাংলায় স্বস্তির বৃষ্টি, একাধিক জেলায় জারি সতর্কতা

Bengal Liberty : কয়েকদিনের অস্বস্তিকর গরমের পর অবশেষে স্বস্তি পেলো বাংলার মানুষ (Weather Alert)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনেই বৃহস্পতিবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। টানা বৃষ্টির জেরে তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি কমে যাওয়ায় মিলেছে স্বস্তি। তবে এই আরাম কি শুক্রবারও বজায় থাকবে? নাকি ফের মাথাচাড়া দেবে গরম? সেই প্রশ্নেরই উত্তর দিল আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস অনুযায়ী, আজও রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি চলবে (Weather Alert)।

Weather Alert
Weather Alert

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট (Weather Alert)

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষার সক্রিয়তা, মৌসুমী অক্ষরেখার প্রভাব এবং শক্তিশালী বজ্রগর্ভ মেঘের কারণে শুক্রবারও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা ও হাওড়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতরের মতে, দিনের বিভিন্ন সময়ে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের পরিস্থিতি তৈরি হতে পারে।

Weather Alert
Weather Alert

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Alert)

উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষার প্রভাব স্পষ্ট। গত কয়েকদিন ধরেই সেখানে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে। শুক্রবারও সেই পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে বৃষ্টির জেরে জল জমা, ভূমিধস কিংবা যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Tarique Rahman Government Bangladesh: মাত্র ৩ মাস ২০ দিনেই জনবিচ্ছিন্ন তারেক রহমানের সরকার

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury