Weather Alert
Weather Alert

Weather Alert : ট্রেলার শুরু, বৃষ্টির আসল খেলা এখনও বাকি!

Bengal Liberty : টানা বৃষ্টিতে ইতিমধ্যেই নাজেহাল রাজ্যবাসী (Weather Alert)। রাস্তাঘাটে জল জমেছে বহু জায়গায়। কিন্তু এখানেই শেষ নয়, বরং এটাই সবে শুরু। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে আগামী কয়েক দিন রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির দাপট আরও বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে জলমগ্ন পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে (Weather Alert)।

Weather Alert
Weather Alert

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, শনিবার কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পর্ব অব্যাহত থাকতে পারে। ফলে শহর ও শহরতলির একাধিক নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে।

Advertisement
Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)

উত্তরবঙ্গেও পরিস্থিতি উদ্বেগজনক। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।এছাড়া কালিম্পং, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/11/medinipur-medical-college/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury