আয়ুষ্মান ভারত কার্ড
আয়ুষ্মান ভারত কার্ড

সরকারি কর্মচারী-পেনশনভোগীদের স্বাস্থ্যসাথী-আয়ুষ্মান ভারত কার্ড জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি

এই নির্দেশের আওতায় রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগী ছাড়াও রয়েছেন সর্বভারতীয় পরিষেবার আধিকারিক ও পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের নথিভুক্ত সুবিধাভোগীরা। এই সময়সীমা বৃদ্ধির কারণ, নির্ধারিত সময়সীমার মধ্যে বহু সরকারি কর্মচারী ও পেনশনভোগী কার্ড জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। অর্থ দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ৯ অক্টোবরের মূল নির্দেশিকার অন্যান্য শর্ত ও নিয়ম অপরিবর্তিত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।

Bengal Liberty