Bengal liberty: রাত পোহালেই তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। পাশাপাশি সেইদিনই রয়েছে স্নাতকোত্তর পরীক্ষা। পরীক্ষার দিন পরিবর্তনের দাবি রেখে বিশ্ববিদ্যালয়কে চিঠিও দেয় শিক্ষা দফতর। তাতে কোনও লাভ হয় নি সিদ্ধান্তে অনড় থাকেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। কার্যত তৃণমূলের যুবনেতাদের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে।

আরও খবর
উপচার্যকে আক্রমণ তৃণাঙ্কুরের (calcutta university)
এদিন ফের হুঁশিয়ারি দিতে শোনা যায় তৃণমূলের ছাত্রনেতাদের। তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচাৰ্য বলেন, ‘রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই তাঁদের দাবি মেনে নেননি উপচার্য।’ একইসঙ্গে হুমকির সুরে তৃণাঙ্কুর বলেন, ‘যদি কেউ ভেবে থাকে পরীক্ষার কারণে আমাদের ৩০-৪০ হাজার ছাত্রছাত্রী কম বেশি হবে। এবং, আমাদের সমাবেশ ভন্ডুল হয়ে যাবে, তবে সে দিবাস্বপ্ন দেখছে।’ তৃণাঙ্কুরের দাবি, আগামীকালের সমাবেশ সর্বকালের সর্বশ্রেষ্ঠ হতে চলেছে।
প্রসঙ্গত, পরীক্ষা দিন পরিবর্তনের প্রসঙ্গে আগেই উপাচার্য জানিয়েছিলেন, রাজনৈতিক দলের অনুষ্ঠানের কারণে পরীক্ষার দিন পাল্টানোর দাবি উঠলে, সেই দাবি অগণতান্ত্রিক। যার কারণে নিজের সিদ্ধান্ত পাল্টাবেন না তিনি।


