Bengal Liberty : জেনারেল বডি (জিবি) মিটিংকে কেন্দ্র করে বুধবার রাত থেকে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনগুলির মধ্যে বচসা গড়ায় হাতাহাতিতে (Dilip Ghosh )। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা, বাইরে থেকে লোক এনে ক্যাম্পাসে তাণ্ডব এবং পড়ুয়াদের উপর আক্রমণের অভিযোগ তুলেছে। এই আবহে বৃহস্পতিবারও উত্তপ্ত থাকে যাদবপুর। ঘটনার প্রেক্ষিতে সরব হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষও (Dilip Ghosh)। তাঁর দাবি, “পরিবর্তন হয়েছে, সবকিছুই হবে। একটু অপেক্ষা করুন ছ’মাস।” যাদবপুরে দেশবিরোধী স্লোগান ওঠার অভিযোগ প্রসঙ্গে তাঁর কটাক্ষ, “যখনই এরকম কিছু হয়েছে, বাকিরা প্রতিবাদ পর্যন্ত করে না। টিএমসি এই দেশবিরোধীদের পুষে রেখেছিল।” ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে তাঁরা প্রতিবাদ করবেন বলেও জানিয়েছেন তিনি।

জিবি মিটিং ঘিরেই সংঘাতের সূত্রপাত (Dilip Ghosh)
বুধবার রাতে বাম ছাত্র সংগঠনগুলির ডাকা জিবি মিটিংকে কেন্দ্র করেই প্রথমে উত্তেজনা তৈরি হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনও ছাত্র ইউনিয়ন না থাকায় ওই মিটিংয়ের বৈধতা নিয়েই প্রশ্ন তোলে এবিভিপি। তাদের দাবি, মিটিংয়ের প্রতিবাদ জানাতে গেলে প্রায় ৭০-৮০ জন তাঁদের উপর হামলা চালান। ঘটনায় এবিভিপির যাদবপুর শাখার সভাপতি নিখিল দাস-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ। তাঁদের মধ্যে চার জনকে কেপিসি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। নিখিলের উপর প্রাণঘাতী হামলা চালানোরও অভিযোগ তুলেছে এবিভিপি। ঘটনায় যাদবপুর থানায় এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।

অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ক্যাম্পাস (Dilip Ghosh)
অন্যদিকে, এবিভিপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বাম ছাত্র সংগঠনগুলি। তাদের পাল্টা দাবি, প্রথমে এবিভিপির তরফেই হামলা চালানো হয় এবং বাইরে থেকে লোক এনে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি করা হয়েছিল। বামেদের অভিযোগ, এবিভিপি ও আরএসএসের একাংশ ক্যাম্পাসে পতাকা ছিঁড়ে আগুন ধরানো এবং তাণ্ডব চালিয়েছে। যদিও সেই অভিযোগও খারিজ করেছে এবিভিপি।
আরও খবর

বুধবার রাতের সংঘর্ষের প্রতিবাদে বৃহস্পতিবার পৃথক কর্মসূচির ডাক দেয় দুই পক্ষই। গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেয় এবিভিপি। অন্যদিকে, ঘটনার প্রতিবাদে কর্মসূচি নেয় বাম ছাত্র সংগঠনগুলিও। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবারও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/20/subhankar-sarkar-11/


