RG kar hospital
RG kar hospital

RG kar hospital : পার্ক ইনস্টিটিউশনের আরও ৪ ছাত্রী অসুস্থ, আরজি করে ভর্তি ২৮

Bengal Liberty : পার্ক ইনস্টিটিউশনের ছাত্রীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে (RG kar hospital)। সোমবার ২৪ জন ছাত্রীকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করার পর মঙ্গলবার সকালে আরও চার ছাত্রীকে একই উপসর্গ নিয়ে হাসপাতালে আনা হয়। ফলে এখনও পর্যন্ত মোট ২৮ জন ছাত্রী আরজি করে ভর্তি হয়েছে। এদিকে, সোমবার ভর্তি হওয়া ২৪ জনের মধ্যে ২১ জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবারই তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিন জনের জ্বর থাকায় আপাতত তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে (RG kar hospital)।

Advertisement
Advertisement

পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকরা (RG kar hospital)

আরজি করের শিশুরোগ বিভাগের চিকিৎসকদের মতে, নতুন করে ভর্তি হওয়া চার ছাত্রীরও সোমবার ভর্তি হওয়া ছাত্রীদের মতোই উপসর্গ রয়েছে। তাঁদের জ্বর, বমি, মাথাব্যথা, পেটব্যথা এবং মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিয়েছে। তবে ঠিক কী কারণে এই উপসর্গগুলি দেখা দিয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। চিকিৎসকদের বক্তব্য, অসুস্থতার পিছনে কোনও সংক্রমণ রয়েছে কি না, তা আগে নিশ্চিত হওয়া জরুরি। বিশেষ করে সোমবার ভর্তি হওয়া ২৪ জনের মধ্যে তিন জনের এখনও জ্বর রয়েছে। তাঁদের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই রিপোর্ট হাতে আসার পরই জ্বরের কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। হাসপাতাল সূত্রে খবর, নতুন করে ভর্তি হওয়া চার ছাত্রীকেও আপাতত পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। চিকিৎসকদের মতে, পরীক্ষার রিপোর্ট এবং ছাত্রীদের শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করার পরেই অসুস্থতার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।

Advertisement
Advertisement

উল্লেখ্য, সোমবার উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের হস্টেলে আচমকাই অসুস্থ হয়ে পড়ে ২৪ জন আবাসিক ছাত্রী। স্কুল থেকে হস্টেলে ফেরার পর দুপুরের দিকে একে একে তাঁরা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি নজরে আসতেই হস্টেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। কোনও রকম ঝুঁকি না নিয়ে অসুস্থ ছাত্রীদের তড়িঘড়ি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিকে, ঘটনার পর মঙ্গলবার স্কুলের সামনে উদ্বিগ্ন অভিভাবকদের ভিড় দেখা যায়। অনেক অভিভাবকই জানান, হস্টেলে মেয়েদের নিরাপত্তা নিয়ে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। সোমবারের ঘটনার পর অনেকেই মেয়েদের আপাতত হস্টেল থেকে বাড়িতে নিয়ে যেতে চাইছেন। তবে ঠিক কী কারণে এত জন ছাত্রী একইসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন, সেই বিষয়ে এখনও স্কুল কর্তৃপক্ষের তরফে স্পষ্ট কোনও কারণ জানানো হয়নি।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/10/r-g-kar-news-2/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury