Bengal Liberty, Kolkata:
মাত্র চার দিনের ব্যবধানে অবস্থান বদল আমেরিকার (US deletes map) । কিছুদিন আগেই প্রকাশ করা ভারতের মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীর (POK) ও আকসাই চিনকে (Aksai Chin) ভারতের (India) অংশ হিসেবে দেখানো একটি পোস্ট করেছিল আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভের দফতর (Trade Representative’s Office), এবার সেই পোস্টই সমাজমাধ্যম থেকে মুছে দিল ট্রাম্প প্রশাসন (US deletes map) ।

কী ছিল সেই পোস্টে?(US deletes map)
গত ৭ ফেব্রুয়ারি ভারত-আমেরিকার মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতা (India-US Trade Deal) ঘোষণার পরই আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভের দফতর সমাজমাধ্যমে একটি মানচিত্র পোস্ট করেছিল। সবুজ পটভূমির উপর হলুদ রেখায় আঁকা সেই মানচিত্রে সমগ্র কাশ্মীর অঞ্চলকে ভারতের ভূখণ্ডের অন্তর্ভুক্ত হিসেবে দেখানো হয়েছিল। তাতে পাক অধিকৃত কাশ্মীর ও চিন-নিয়ন্ত্রিত আকসাই চিনও ছিল ভারতের অংশ হিসেবে চিহ্নিত।
আরও খবর

মানচিত্র প্রকাশের পর থেকে চর্চা ছিল চরমে(US deletes map)
এই মানচিত্রকে ঘিরে সর্বমহলে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়। কারণ, পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তান এবং আকসাই চিনকে চিন নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। ভারতের অবস্থান অবশ্য দীর্ঘদিন ধরেই স্পষ্ট। ১৯৪৭ সাল থেকে কাশ্মীরের ওই অংশকে অবৈধ ভাবে দখল করে রেখেছে পাকিস্তান। অন্য দিকে, আকসাই চিনকেও লাদাখের পূর্বতম অংশ হিসাবে স্বীকৃতি দেয় নয়াদিল্লি। বেজিঙের যদিও দাবি, ওই এলাকা তাদের ভূখণ্ডের মধ্যে পড়ে।

বিস্তারিত দেখুন এই লিঙ্কে ক্লিক করে। Link: https://t.co/AzYlitOYvf#bengalliberty @AITCofficial @BJP4India @MamataOfficial @SuvenduWB pic.twitter.com/5etccDbAgL
— Bengal Liberty (@bengalliberty1) February 11, 2026
পাকিস্তান ও চিনকে বার্তা?(US deletes map)
বাণিজ্য-সমঝোতার প্রেক্ষিতে কোন কোন পণ্য কম শুল্কে বা শুল্কছাড়ে ভারতে প্রবেশ করতে পারবে, সেই ভৌগোলিক পরিসর বোঝাতেই নাকি মানচিত্রটি ব্যবহার করা হয়েছিল। তবে ওই মানচিত্রে বিতর্কিত অঞ্চলগুলিকে যেভাবে ভারতের অংশ হিসেবে দেখানো হয়, তা অনেকের কাছেই চিন ও পাকিস্তানের প্রতি একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা বলেই মনে হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশা দীর্ঘস্থায়ী হল না। কোনও ব্যাখ্যা ছাড়াই সমাজমাধ্যম থেকে পোস্টটি মুছে ফেলা হল। হোয়াইট হাউস বা ট্রেড রিপ্রেজেন্টেটিভের দফতর, কেউই এখনও পর্যন্ত এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেনি।

ভারতের অবস্থান(US deletes map)
যদিও ভারত একটি সার্বভৌম রাষ্ট্র। তার ভূখণ্ডগত সার্বভৌমত্বের বৈধতা কোনও বিদেশি শক্তির সম্মতির উপর নির্ভর করে না। নয়াদিল্লি বরাবরই স্পষ্ট অবস্থান নিয়েছে যে পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। এর আগে আমেরিকার প্রশাসন যখন ভারতের মানচিত্র প্রকাশ করেছিল, তখন পাক অধিকৃত কাশ্মীরকে আলাদা ভাবে চিহ্নিত করা হয়েছিল। তবে হোয়াইট হাউসের শেষ পোস্ট করা মানচিত্র ভারতের অবস্থানকে আরও মজবুত বানাত বলেই অনেকে মনে করেছিলেন।



