Bengal Liberty: মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসে সিইও-র সঙ্গে বৈঠক করে গেলেন ম্যাকিনটোশ বার্ণের আধিকারিকরা। প্রথম থেকেই বুথ পরিকাঠামোর দায়িত্বে থাকার কথা ছিল সরকারি সংস্থার। অনড় হল না সেই সিদ্ধান্ত। এদিন সিইও সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরী বৈঠক সারল ম্যাকিনটোশ বার্ণের আধিকারিকরা।

নির্বাচন সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকেই রাজ্যে শুরু হবে ইন্সপেকশনের কাজ। অন্যদিকে, বুথ পরিকাঠামো তৈরির জন্য ১ওওও কোটি টাকার মতো খরচ হবে বলে শোনা যাচ্ছে।
ম্যাকিনটোশ বার্ণের থেকে রিপোর্ট পাওয়ার পর, অর্থ মঞ্জুরের জন্য সেই রিপোর্ট পাঠানো হবে নবান্নে। তাতে সরকারি সিলমোহর পড়লেই ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে কাজ। যা আগামী ১৫ই মার্চের মধ্যে শেষ করার নির্দেশে রয়েছে।
দিল্লী উড়ে যাওয়ার আগে এমনটাই জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।


