Kalyan Banerjee
Kalyan Banerjee

Kalyan Banerjee : কল্যাণকেও ‘পচা ডিমের’ হুঁশিয়ারি বিজেপি কর্মীদের

Bengal Liberty, ১২ জুন :

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে শ্রীরামপুরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াল (Kalyan Banerjee)। নিজেকে ‘পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান সৎ পলিটিশিয়ান’ বলে দাবি করার পরই তাঁর বিরুদ্ধে সরব হল বিজেপি। শ্রীরামপুর লোকসভা এলাকার প্রভাসনগরে পথে নেমে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। শুধু স্লোগানেই থেমে না থেকে সাংসদের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে আগাম পচা ডিম কিনে রাখার কথাও ঘোষণা করেন তাঁরা। রাজনৈতিক তরজার পাশাপাশি এলাকায় চর্চার কেন্দ্রে উঠে এসেছে ‘ডিম থেরাপি’ বিতর্ক (Kalyan Banerjee)।

Kalyan Banerjee
Kalyan Banerjee

কল্যাণের মন্তব্য ঘিরে বিজেপির পাল্টা আক্রমণ (Kalyan Banerjee)

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মামলা থেকে তাঁকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে বৃহস্পতিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তিনি পশ্চিমবঙ্গের ‘নাম্বার ওয়ান সৎ পলিটিশিয়ান’ এবং অভিষেকের জন্যই আজ তাঁদের ‘চোর চোর’ শুনতে হচ্ছে। সেই মন্তব্যের পরই প্রতিক্রিয়া জানায় বিজেপি। প্রভাসনগরে বিক্ষোভ কর্মসূচি থেকে বিজেপি কর্মীরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানা স্লোগান তোলেন এবং তাঁর বক্তব্যকে কটাক্ষ করেন।

Kalyan Banerjee
Kalyan Banerjee

‘শ্রীরামপুরে এলেই ডিম থেরাপি’, হুঁশিয়ারি বিজেপি নেতার (Kalyan Banerjee)

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত বিজেপি নেতা পরাগ তরু মিত্র দাবি করেন, শ্রীরামপুর লোকসভা এলাকার বিভিন্ন পুরসভা, পঞ্চায়েত ও প্রশাসনিক স্তরে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সেই কারণেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তিনি ‘চোরেদের সর্দার’ বলে আক্রমণ করেন। প্রতিবাদের প্রতীক হিসেবে বিজেপি কর্মীরা দোকান থেকে ডিম কিনে রাখেন। পরাগ তরু মিত্রের বক্তব্য, আগামী দিনে সাংসদ শ্রীরামপুরে এলে তাঁর বিরুদ্ধে ‘ডিম থেরাপি’ চালিয়ে প্রতিবাদ জানানো হবে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Anubrata Mondal: সম্মান না পেলে রাজনীতি ছাড়ার ইঙ্গিত অনুব্রতর

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury