Kunal Ghosh
Kunal Ghosh

Kunal Ghosh : অপয়া কুণালের ভবিষ্যৎবাণীতেই ভাঙছে তৃণমূল!

Bengal Liberty, ৩ জুন :

দলের টিকিট পাওয়ার জন্য ঘুরে ঘুরে পায়ের চটি ছিঁড়ে ফেলেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। রাজনৈতিক দলের অন্দরের রাজনীতিতে কোণঠাসা ছিলেন দাপুটে নেতা। কিন্তু হাল ছাড়েননি কুণাল। কখনও দলনেত্রীকে খুশি করতে আবার কখনও কখনও অভিষেক ঘনিষ্ঠ বলে নিজেকে জাহির করতে বহু খাটুনি খেটেছেন মিস্টার ঘোষ। যদিও তাতে টিকিট পেলেও কখনও বাকিদের প্রিয় পাত্র হতে পারেননি। কপাল খুলল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে। কিন্তু অপয়া কুণালের কপাল খুলতেই আগুন জ্বলল ঘাসফুলে। পুড়ে ছাই তৃণমূল শিবির। এই সেই কুণাল ঘোষ যিনি একসময় ভবিষ্যতবাণী করেছিলেন, তৃণমূল ভাঙবে। আজ সে কথা সত্য। যতোই ফেসবুক পোস্ট কিংবা দিদির একনিষ্ঠ সৈনিক হওয়ার কথা বলুন না কেন, তথ্য কিন্তু অন্য কথা বলছে। রাজ্য সাধারণ সম্পাদকের পদ কেড়ে নেওয়ার পর তৃণমূলের দাপুটে নেতাকে বলতে শোনা গিয়েছিল, “পদ নয়, পথে আছি।” তবে কতদিনই বা সহ্য করতেন দলের অন্দরের চাপ? তাহলে তো কুণাল খুশি ঘাসফুলের পরিণতিতে (Kunal Ghosh)

Kunal Ghosh
Kunal Ghosh

শেষ তৃণমূল! (Kunal Ghosh)

বিধানসভায় বিরোধী দলনেতা হতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ৫৮ জন বিধায়ক তাঁকে সমর্থন করেছেন বলেই সূত্রের খবর। অর্থাৎ নিজের দলের পদদলিত সকল নেতাই আড়াআড়ি ভাগ হয়ে নিঃশেষ করে দিল তৃণমূলকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজানো বাগান এক নিমেষে শেষ। কুণাল ঘোষ তো এই দিনটারই ভবিষ্যতবাণী করেছিলেন। মঙ্গলবার রানি রাসমণি রোডে মমতার বিক্ষোভে দাঁড়িয়ে এই কারণেই কি প্রেসার হাই হয়ে গিয়েছিল কুণালের? অবশ্য হাওয়া দিয়ে সুস্থ করেছিলেন তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে ছক সাজানোই ছিল শুধু গুঁটি চিনতে ভুল করেছিলেন তৃণমূল নেতা নেত্রীরা। আর একটা ভুল চালেই সর্বনাশ হল তৃণমূলের। এখন এটাই বোঝার কুণালের ভবিষ্যতবাণী সত্যি হলেও কুণাল কতটা খুশি। তৃণমূলের এই পরিণতিতে কোনোভাবে কি হাত ছিল বিধায়ক কুণাল ঘোষের?

Advertisement
Advertisement

আরও পড়ুন : (Kunal Ghosh)

Kunal on Ritabrata : ঋতব্রতকে কলির কেষ্ট বানালেন কুনাল, কিসের এত ভয় তৃণমূলের?

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury