Samik Bhattacharya
Samik Bhattacharya

Samik Bhattacharya : বাংলায় কেমিক্যাল পার্ক গড়ার দাবি, মুখ্যমন্ত্রীকে শমীকের চিঠি!

Bengal Liberty : পশ্চিমবঙ্গে বড় শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করতে কেন্দ্রের ‘ভব্য রাসায়ন’ প্রকল্পের আওতায় একটি আধুনিক কেমিক্যাল পার্ক গড়ে তোলার দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। এই মর্মে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আবেদন করেছেন। তাঁর দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যে শিল্পের প্রসারের পাশাপাশি হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে (Samik Bhattacharya)।

Advertisement
Advertisement

কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে অন্তর্ভুক্ত করার আবেদন (Samik Bhattacharya)

পশ্চিমবঙ্গে কেন্দ্রের ‘ভব্য রাসায়ন’ প্রকল্পের আওতায় একটি আধুনিক কেমিক্যাল পার্ক গড়ে তোলার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি।চিঠিতে তিনি উল্লেখ করেছেন, গত ২৪ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভা ৩,০৩০ কোটি টাকার ‘ভব্য রাসায়ন’ প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের অধীনে দেশের বিভিন্ন প্রান্তে তিনটি ডেডিকেটেড কেমিক্যাল পার্ক গড়ে তোলা হবে। প্রতিটি প্রকল্পের জন্য কেন্দ্র সর্বোচ্চ ১,০০০ কোটি পর্যন্ত আর্থিক সহায়তা দেবে। তবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে ন্যূনতম ৫০০ কোটি বিনিয়োগের পাশাপাশি প্রায় ২,০০০ একর জটিলতামুক্ত জমির ব্যবস্থা করতে হবে।

শমীক ভট্টাচার্য তাঁর চিঠিতে দাবি করেছেন, পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নের জন্য এই প্রকল্প একটি বড় সুযোগ। কেমিক্যাল পার্ক গড়ে উঠলে কেন্দ্র ও রাজ্যের যৌথ পরিকাঠামো বিনিয়োগের পাশাপাশি বিপুল বেসরকারি বিনিয়োগ আসবে। এর ফলে নির্মাণ, উৎপাদন, লজিস্টিক্স, ক্ষুদ্র ও মাঝারি শিল্প-সহ একাধিক ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।তিনি আরও উল্লেখ করেছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে রাসায়নিক, ফার্মাসিউটিক্যাল, অটোমোবাইল, টেক্সটাইল এবং ইলেকট্রনিক্স শিল্পও উল্লেখযোগ্যভাবে লাভবান হবে। কেমিক্যাল পার্ক গড়ে তোলার জন্য সিঙ্গুর, হলদিয়া, রঘুনাথপুর এবং দুর্গাপুরকে সম্ভাব্য স্থান হিসেবেও চিঠিতে প্রস্তাব করা হয়েছে।

Advertisement
Advertisement

প্রসঙ্গত, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই শিল্পায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নতুন বিনিয়োগ টানতে এবং কর্মসংস্থান বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় কেন্দ্রের এই কেমিক্যাল পার্ক প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হলে শিল্পের প্রসারের পাশাপাশি রাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানে বড়সড় ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/30/kalyan-banerjee-17/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury