Siuri Murshidabad are getting new train
Siuri Murshidabad are getting new train

বছর শেষে সুখবর! নয়া ট্রেন পাচ্ছে সিউড়ি, মুর্শিদাবাদেও নতুন ট্রেন, রেলমন্ত্রীর কাছে জমা পড়ল বিনায়কের লম্বা তালিকা (Indian railway)

Bengal liberty: বছর শেষে যাত্রীদের জন্য সুখবর। কম সময়ে বেশি দূরত্বে পৌঁছনোর জন্য সাধারণ মানুষ গণপরিষেবা হিসেবে বেছে নেয় রেলপথকেই, কারণ রেল হল ‘লাইফ লাইন’। এবার সেই রেল পথেই বছর শেষে আসতে চলেছে নয়া ট্রেন (Indian Railway)। যার ফলে সুবিধা হবে যাত্রীদের। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) সঙ্গে দেখা করে নিম্নলিখিত ট্রেনগুলো দ্রুত চালুর দাবি জানিয়ে এসেছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (BJP MLA Gouri Sankar Ghosh)।

মালদহ-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস

হলদিবাড়ি-কলকাতা এক্সপ্রেস

প্রতিদিন সকাল ১০ টা নাগাদ বর্ধমান থেকে মুর্শিদাবাদ পর্যন্ত ট্রেন

রানাঘাট-রামপুরহাট লোকাল ট্রেন

রানাঘাট-মালদহ লোকাল ট্রেন

মুর্শিদাবাদ-চেন্নাই এক্সপ্রেস

মুর্শিদাবাদ- বারাণসী এক্সপ্রেস (সাপ্তাহিক বিশেষ ট্রেন)

গুয়াহাটি-শিয়ালদহ এক্সপ্রেস (সাপ্তাহিক বিশেষ ট্রেন)

রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিধায়ক জানিয়েছেন, দেশের রেলমন্ত্রীর সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করেছেন তিনি। নসিপুর হল্ট স্টেশন পুনরায় চালু করা, মুর্শিদাবাদ শহরে রেলওয়ে ওভারব্রিজ নির্মাণ, নসিপুর ব্রিজ দিয়ে নতুন ট্রেন চালানো ও কয়েকটি ট্রেনের রুটকে মুর্শিদাবাদ জংশন পর্যন্ত নিয়ে যাওয়ার মতো একগুচ্ছ দাবি জানিয়েছেন তিনি।

ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ। ইতিহাসের এই জেলায় বহু পর্যটকরা আসেন শুধু ইতিহাসের টানে। ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে নশিপুর ব্রিজ। এবার মুর্শিদাবাদের নশিপুর রেল ব্রিজের উপর দিয়ে বারাণসী, চেন্নাইয়ের ট্রেন চাইলেন বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ।

সিউড়িবাসীর জন্যও সুখবর (Indian railway)

অপরদিকে, রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ও (Jagannath Chatterjee)। রেলমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তিনি জানান,
‘সিউড়ি তথা বীরভূমের বাসিন্দাদের জন্য কিছু সুখবর জানাতেই হচ্ছে। আজ সংসদে রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেল প্রতিমন্ত্রী শ্রী রবনীত সিং বিট্টু মহোদয়ের কাছে দরবার করে কয়েকটি রেল পরিষেবা সংক্রান্ত অনুমোদন করানোর সুযোগ পেয়েছি। সিউড়ি-শিয়ালদহ মেমু এক্সপ্রেসের চিনপাইয়ে স্টপেজ খুব দ্রুত হবে। সাহেবগঞ্জ-রামপুরহাট মেমু সিউড়ি পর্যন্ত সম্প্রসারিত হবে। এর ফলে রাতে রামপুরহাট থেকে সিউড়ি আসার ব্যবস্থা হতে চলেছে। একইভাবে সকালে ট্রেন যোগে রামপুরহাট-সাহেবগঞ্জ বা উত্তরবঙ্গে যাওয়া সুগম হবে। অর্থাৎ সিউড়ির জন্য যুক্ত হচ্ছে আরও একটি নতুন রেল পরিষেবা।’

সিউড়িবাসীর জন্যও সুখবর (Indian railway)

সেই সঙ্গে তিনি আরও বলেন, নিউজলপাইগুড়ি-হাওড়া বন্দেভারত এক্সপ্রেসের রামপুরহাটে স্টপেজেরও ব‍্যবস্থা হল। বাকি রইল হাটজানবাজার ওভারব্রিজ। কাজ সম্পূর্ণ হলেই তার উদ্ধোধনেও চমক থাকবে। খুবই ফলপ্রসূ আজকের এই সাক্ষাৎ। সিদ্ধান্ত পাকা, রেল মন্ত্রকের বাস্তবায়ন-রূপায়ণে যতটুকু সময় লাগে তা আমাদের দিতে হবে। আরও বড় একটি কাজ করেছি। কয়েকদিনের মধ্যে সেটাও জানাবো।’

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury