Bengal Liberty: সাসপেন্ড হওয়ার দিনই বিস্ফোরক মন্তব্য হুমায়ুনের, আরএসএস আঙ্গিকের মুখ্যমন্ত্রী থাকার চেয়ে ভালো বিজেপির মুখ্যমন্ত্রী থাকা। তাঁর অভিযোগ, চক্রান্ত করে বহিস্কার করা হয়েছে তাঁকে, এর জবাব মুর্শিদাবাদ দেবে। হুমায়ুনের ঘোষণা- শীঘ্রই পদত্যাগ করে ২২ তারিখে নিজের দল ঘোষণা করব। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, আসন্ন নির্বাচনে ১৩৫ সিট দাঁড়াবে হুমায়ুনের দল।
[embedyt] https://www.youtube.com/watch?v=jp0cWwfQ9eE[/embedyt
কেন সাসপেন্ড হুমায়ুন? (Humayun kabir)
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হুমায়ুনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন দলের অন্যতম সংখ্যালঘু হেভি ওয়েট ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ‘ হুমায়ুনকে তিনবারবার্তা সতর্ক করা হয়েছে। এরপর আমরা দেখেছি হঠাৎ করে তিনি বাবরি মসজিদ তৈরি করবেন বলে ঘোষণা করলেন। হঠাৎ বাবরি মসজিদ কেন? প্রশ্ন তৃণমূলের । রাজনৈতিক মহলের ধারণা, হুমায়ুনের বাবরি মসজিদ তৈরি ঘোষণায় চটে লাল মুখ্যমন্ত্রী।
আরও খবর
উল্লেখ্য, ৬ ডিসেম্বর বেলডাঙাতে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে ঘোষণা করেছিলেন হুমায়ুন। তবে সেটা সম্ভব হচ্ছে না কারণ জমি পাওয়ার ক্ষেত্রে প্রশাসন অসহযোগিতা করছে। তেমনটাই অভিযোগ করেছিলেন ভরতপুরের বিধায়ক। অন্যদিকে, তৃনমুল সূত্রে খবর, ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনে সংহতি দিবসের ডাক দিয়েছে তৃণমল। সেদিন অনুষ্ঠানে থাকবেন মমতা-অভিষেক।


