EC Set to meeting
Bengal liberty: আগামী ৩০ শে অক্টোবর বিহারের বিধানসভার নির্বাচনকে কেন্দ্র করে বিহার ঝাড়খন্ড উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গের সিইওদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবে নির্বাচন কমিশন।

বৈঠকের কারণ:(bihar election)
ভোটের সময় বহিরাগতরা যাতে কোনওভাবেই টাকা মদ এবং আগ্নেয়াস্ত্র নিয়ে বিহারে প্রবেশ করতে না-পারে, সেই কারণেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার চার রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠক করবেন বলেই সূত্র মারফত খবর। আগামী ৩০ শে অক্টোবর দুপুর তিনটের সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক শুরু হবে। এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন চার রাজ্যের সিইও, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, সেন্ট্রাল এক্সসাইজ ডিপার্টমেন্ট সহ অন্যান্য শুল্ক দপ্তর।
